1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কিশোরগঞ্জে হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ‘ভূতুড়ে বিল’ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানিকগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের স্মারকলিপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ঠাকুরগাঁওয়ে বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত খুলনায় গুলি বর্ষনের ঘটনায় অস্ত্রসহ সন্ত্রাসী রুবেল গ্রেফতার ১২৬ জন দুস্থ , রোগী, ও শিক্ষার্থীদের মাঝে ২৩ লাখ টাকার চেক বিতরণ এলাকাবাসীর সুখে-দুখে পাশে থাকতে চান নিশাত মাহমুদ জালাল কিশোরগঞ্জে হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামগঞ্জে বিএনপির আলোচনা সভা ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রাণ ঝরল প্রবাসী যুবকের, ঘাতক গাড়ির খোঁজে হাইওয়ে পুলিশ কক্সবাজারের মাতামুহুরীর চকরিয়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলমন্ত্রীর কাছে ফের আবেদন অভিযোগের পরও বহাল কথিত অনৈতিক চক্র: কাটগড়ে ‘মনি ওরফে পিচ্ছি মনি’কে ঘিরে বাড়ছে প্রশ্ন, নীরব প্রশাসন

কিশোরগঞ্জে হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

reporter আব্দুর রহমান ,কিশোরগঞ্জ
calendar প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ

কিশোরগঞ্জের ভৈরবের একটি হত্যা মামলায় ৩ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ০৬ আগস্ট ২০২৬ তারিখে কিশোরগঞ্জের ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জনাব সুপ্রিয়া রহমান এই রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— ভৈরব থানার চন্ডিবের দক্ষিণপাড়া এলাকার আক্তার হোসেন, জয়নাল মিয়া এবং শাহিন।আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ভৈরব থানার মামলা নং- ৪(৩)১২ (দায়রা মামলা নং- ৩৪০/১২, জি আর ১৪৬(২)১২) এর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। রায় ঘোষণার সময় বিচারক আসামিদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১,০০,০০০ (এক লক্ষ) টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। জরিমানা অনাদায়ে তাদের আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তবে আসামিদের পূর্ববর্তী হাজতবাসের মেয়াদ মূল সাজার মেয়াদ থেকে বাদ যাবে।রায়ে আরও উল্লেখ করা হয়, আদায়কৃত জরিমানার অর্থ থেকে ১০,০০০ টাকা মামলার খরচ বাবদ রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। অবশিষ্ট সমুদয় অর্থ ফৌজদারি কার্যবিধি (CrPC) এর ৫৪৫(১)(বি) ধারা অনুযায়ী নিহত ভিকটিমের পরিবার বা এজাহারকারীকে ক্ষতিপূরণ হিসেবে প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে।উচ্চ আদালতে আপিল দায়েরের সময়সীমা অতিক্রান্ত হওয়া সাপেক্ষে মামলার জব্দকৃত আলামত ধ্বংস করারও আদেশ দেন আদালত।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com