1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
চকরিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর বরাদ্দকৃত অর্থ অসহায়, দরিদ্র ও রোগীদের মাঝে বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বোয়ালখালীতে ভাইয়ের হাতে ভাই খুনের মামলায় মা-সহ গ্রেপ্তার ২ রাস্ট্রায়ত্ত ২৫ টি পাটকলসহ ৪৪ শিল্প প্রতিষ্ঠান বেসরকারিকরনের সিদ্ধান্ত বাতিলের দাবি মুলাদী উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে এ‍্যাসিষ্টিভ ডিভাইস বিতরণ রংপুরে অসহায় রোগীদের জন্য বিনামূল্যে হার্নিয়া হাইড্রোসিল অপারেশন কার্যক্রমের উদ্বোধন দুর্গাপুর যুবসমাজের সহযোগিতায় চিহ্নিত মাদক কারবারি আলামিন গ্রেফতার ইতিহাসে প্রথমবার তৃতীয় লিঙ্গের কর্মী নিয়োগ দিল বরিশাল সিটি করপোরেশন লাকুটিয়ায় BADC খামার: লিখিত নোটিশ ছাড়াই মাপজোখের প্রস্তুতির অভিযোগ মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর ভাষার বাধা পেরিয়ে উচ্চশিক্ষার স্বপ্ন দেখচ্ছে ‘কড়া পাঠশালা’ চাঁদাবাজির মামলায় চরফ্যাশনের আলমগীর মালতিয়া কারাগারে

চকরিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর বরাদ্দকৃত অর্থ অসহায়, দরিদ্র ও রোগীদের মাঝে বিতরণ

reporter মোঃ আরফাতুল ইসলাম সানি
calendar প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়া-মাতামুহুরী উপজেলায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদের অনুকূলে বরাদ্দপ্রাপ্ত অর্থ বিভিন্ন অসহায়, দরিদ্র ও রোগাক্রান্ত মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৩টায় চকরিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ অর্থ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার অসহায়, গরীব ও চিকিৎসাধীন রোগীদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া-মাতামুহুরী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাহীন দেলোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব রুপায়ন দেব এবং চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আরিফুর রহমান।

বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উদ্যোগে এ ধরনের সহায়তা কার্যক্রম দরিদ্র ও অসচ্ছল মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপকারভোগীরা এ সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com