1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর উদ্যোগে চকরিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নড়াইলে কৃষক দলের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো নান্দাইলে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর চেক হস্তান্তর ও শিক্ষা বৃত্তি প্রদান পাঁচবিবির আটাপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন ইউপি চেয়ারম্যান আবু চৌধুরী সখীপুরে বেড়েছে জোঁকের উপদ্রব, চরম ভোগান্তিতে কৃষক চাঁদা না দিলে বাড়ে চুরি-ছিনতাই! নিরাপত্তার নামে নৌযান থেকে চাঁদা আদায়ের অভিযোগ গণভোট অবৈধ হলে বিএনপির সরকারও অবৈধ, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী: হালুয়াঘাটে সারজিস ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর উদ্যোগে চকরিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিস্ট ফাউন্ডেশনের উদ্যোগে মৃত লাইফ মেম্বারদের পরিবারের মাঝে বীমার অর্থ প্রদান কুতুবপুরে শ্রমিক দল নেতার নিয়ন্ত্রনে অবৈধ গ্যাস সংযোগের হিড়িক

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর উদ্যোগে চকরিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

reporter নুরুল ইসলাম সুমন
calendar প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)।

চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারের নিচে শনিবার (২৫ জুলাই) বিকাল সাড়ে ৪ টায় এ ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। চকরিয়া ধরিত্রী রক্ষায় (ধরা)র সভাপতি সিনিয়র সাংবাদিক এ,কে,এম বেলাল উদ্দীন এর সভাপতিত্বে, ত্রাণ ও পুনবার্সন সম্পাদক মো: আশরাফ আলীর সঞ্চালনায় ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারের চেয়ারম্যান ডা. গোলাম মোস্তফা নাদিম, ধরা’র চকরিয়ার সহ সভাপতি ও চকরিয়া আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জুবায়দুল হক, চকরিয়া বারের সাবেক সাধারণ সম্পাদক ও ধরা’র সহ সভাপতি এডভোকেট ওমর ফারুক, প্রবীণ সাংবাদিক ও ধরা’র নির্বাহী সদস্য বশির আল মামুন, চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল মজিদ, চকরিয়া আইনজীবী সমিতির সদস্য ও ধরা’র আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আসাদুজ্জামান জিসান,ধরা’র মহেশখালী উপজেলা শাখার কো-অর্ডিনেটর সাংবাদিক মোহাম্মদ কাইছার হামিদ, চকরিয়া মা ও শিশু জেনারেল হাসপাতাল ব্যাবস্থপনা পরিচালক ও ধরা’র সহ সভাপতি মোহাম্মদ জাকারিয়া, ধরা’র শিল্প বিষয়ক সম্পাদক ও কক্সবাজার জেলা আইনজীবী সহকারী সমিতির সদস্য সোলতান আহমদ ওয়াজ উদ্দীন,
কর্মনীড নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও ধরা’র সহ সভাপতি শাহানা বেগম, চকরিয়া মমতা যুব মহিলা ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি খুকি চৌধুরী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ধরা’র সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ বাবুল, চকরিয়া উপজেলার মহিলা ক্ষুদ্র শিল্প সমিতির সভাপতি এবং ধরা’র সহ সাধারণ সম্পাদক রুনা আক্তার, ধরা’র যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইশফাতুল হাসান ইশফাত,ধরা’র পরিবেশ বিষয়ক সম্পাদক জহিরুল আলম সাগর, ধরা’র প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক নুরুল ইসলাম সুমন, ধরা’র দপ্তর সম্পাদক মঈনুল ইসলাম বাবর, ধরা’র তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো: জিয়াউর রহমান বাবর, চকরিয়া উপজেলার মৎসজীবী জেলে সমিতির ও ধরা’র নির্বাহী সদস্য জামাল উদ্দীন, চকরিয়া ব্লাডডোনার ক্লাবের সদস্য ও ধরা’র যুগ্ম সাধারণ সম্পাদক নাজিয়া জান্নাত।

বক্তারা বলেন, দুর্যোগের সময় সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোর এগিয়ে আসা মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এ সময় ধরা চকরিয়া শাখার সহ বিত্তবান ব্যক্তিদের আর্থিক সহায়তায় ৫০ জন দু:স্হ ও ধরার গরীব সদস্যদের কে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

 

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com