1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
হাকিমপুর হিলিতে দুই মেয়েকে ফেলে যাওয়ার সংবাদ ঘোষণা পত্রিকায় প্রকাশ হওয়ায় শিশু দুটিকে দাদা দাদির হাতে তুলে দিলেন ওসি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পাটচাষে আগ্রহ হারাচ্ছেন হালুয়াঘাটের কৃষকেরা: অনাবৃষ্টি আর পানি সংকটে কমছে ‘সোনালী আঁশ’ রামগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন নিশান ফরিদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেপ্তার ৭ জমির আবাদ কমাই দিছি, চুরি কইরা খামু এহন বিরলে বহিরাগতদের হামলায় শিক্ষক লাঞ্ছনা: দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত টাঙ্গাইল ধনবাড়ীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ,ধর্ষক আব্দুল খালেকে দ্রুত গ্রেফতার এবং ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন নলডাঙ্গায় মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড ও জরিমানা পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় নৈশ প্রহরীদের বেঁধে সোনার দোকানসহ ৫ দোকানে ডাকাতি

হাকিমপুর হিলিতে দুই মেয়েকে ফেলে যাওয়ার সংবাদ ঘোষণা পত্রিকায় প্রকাশ হওয়ায় শিশু দুটিকে দাদা দাদির হাতে তুলে দিলেন ওসি

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ

দিনাজপুরের হাকিমপুর হিলিতে (১৯ জুলাই) মা বলে তোরা এখানে ‘থাকো টাকা নিয়ে আসি’- এ কথা বলে রাস্তার পাশে ছোট দুই মেয়েকে রেখে চলে যান মা শাহনাজ।

বিষয়টি ঢাকা থেকে প্রকাশিত ঘোষণা পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পর হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন তাদের দাদা দাদির খোজ করে ঘোড়াঘাট উপজেলায় দুই বোন জিমি ও জান্নাতিকে দাদা দাদির হাতে তুলে দেন। শিশু দুটির পরিবারকে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে আর্থিক সহায়তা প্রদান করেন ।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন জানান, গত ১৯ জুলাই দুপুরে জানতে পারি থানা মোড়ে রাস্তার পাশে দুটি শিশু সন্তান মা আসার অপেক্ষায় কাঁদতিছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনা স্থলে গিয়ে শিশু দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। দুই বোন জিমি ও জান্নাতির সাথে কথা বলেন। এরপর বড় মেয়ে জিমি কিছুটা পরিবারের কথা বলতে পারে। পরে তাদের দাদা দাদির হাতে দুই বোনকে তুলে দেওয়া হয়।

তিনি আরও জানান,শিশু দুটির বাবা জীবন মাদকাসক্ত,তিনি ঢাকায় থাকেন। অভাব-অনাটনের সংসারে মা শাহনাজ ছোট সন্তানকে নিয়ে দুই মেয়ে জিমি ও জান্নাতিকে রাস্তার পাশে ফেলে রেখে চলে যান। যাওয়ার সময় শিশু দুটিকে বলেন ‘থাকো, টাকা নিয়ে আসি মা’। এরপর থেকে তাদের মা আর ফিরে আসেনি। আজ তার পরিবারের লোকজন কে আমার সাধ্যমত আর্থিক সহায়তা প্রদান করেছি। এবং শিশু দুটিকে পরিবারের হাতে তুলে দেই।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com