1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শ্যামনগরে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে লিডার্স -এর প্রকল্পের উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও দুটি যানবাহন জব্দ বরিশালের সদর উপজেলায় সিন্ডিকেট জুটি: ইউএনও ফরিদা সুলতানার তদবিরে গোপালগঞ্জের সাদিকুর রহমান উপজেলা প্রকৌশলী ছাতকে চৈলতার ঢালায় চেলা নদীর পাড় কেটে অবৈধ বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা পারিবারিক কলহের জেরে বিষ পানে প্রাণ হারালেন মিম আক্তার গাজীপুর জেলা প্রশাসকের উদ্যোগে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সরকারি চাল বিতরণ লালমনিরহাটে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, অনিয়মে জরিমানা শ্যামনগরে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে লিডার্স -এর প্রকল্পের উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত আত্রাই উপজেলার দরিদ্র ও অসুস্থ মানুষের মধ্যে মাননীয় সংসদ সদস্যের অনুদানের চেক প্রদান। অতি বৃষ্টিতে খুলনার চার জেলায় আট হাজার কৃষক ক্ষতিগ্রস্ত মাদকমুক্ত গোয়াইনঘাট গঠনে থানায় ঐক্য পরিষদের ১১ দফা স্মারকলিপি!

শ্যামনগরে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে লিডার্স -এর প্রকল্পের উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত

reporter মোঃ হযরত আলী শান্ত,
calendar প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ

জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা, আগাম প্রস্তুতিমূলক ব্যবস্থা জোরদার এবং স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে লিডার্স -এর উদ্যোগে প্রকল্পের উপজেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২১ জুলাই) শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় ICIMOD-এর সার্বিক ব্যবস্থাপনায়, ইউরোপীয় ইউনিয়ন (EU)-এর আর্থিক সহযোগিতা এবং জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP)-এর কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন প্রকল্পটির লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম উপস্থাপন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আলহাজ মাস্টার নজরুল ইসলাম, সভাপতি, লিডার্স নির্বাহী পরিষদ

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হাসান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি উন্নয়ন সহযোগী সংস্থা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও জনগণের সমন্বিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ উপকূলীয় জনগোষ্ঠীর দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস. এম. দেলোয়ার হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ সচিব, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, কমিউনিটি নেতা এবং অন্যান্য অংশীজন সভায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লিডার্সের প্রোগ্রাম ডিরেক্টর এ. বি. এম. জাকারিয়া। তিনি বলেন, PROAACT প্রকল্পের আওতায় জলবায়ু ও পরিবেশগত ঝুঁকি মূল্যায়ন, অংশগ্রহণমূলক স্থানীয় অভিযোজন পরিকল্পনা (LAPA) প্রণয়ন, প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন, কমিউনিটি ও স্থানীয় প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি, টেকসই জীবিকা উন্নয়ন এবং আগাম প্রস্তুতিমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে জলবায়ুজনিত দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো এবং উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সমন্বিত পরিকল্পনা, স্থানীয় জ্ঞান ও জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা প্রকল্পটির সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তর, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও কমিউনিটির সহযোগিতা কামনা করেন।লিডার্সের প্রকল্প সমন্বয়কারী মো. মুজাহিদুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সভার শেষে অংশগ্রহণকারীদের মতামত ও সুপারিশ গ্রহণের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com