1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব শহীদদের আত্মত্যাগ স্মরণে বাঘায় জুলাই শহীদ দিবস পালন বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক দীঘিনালার মেরুং ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৪৬৭ জন আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ গাজীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু খুলনায় জুলাই শহিদ দিবস পালিত দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সচিব

দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন

reporter ‎মোঃ নয়ন মিয়া, দিনাজপুর
calendar প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ

‎দিনাজপুরের বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় ১৬ জুলাই, বৃহস্পতিবার জুলাই শহীদ দিবস- ২০২৬ পালিত হয়েছে। জুলাই শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুন এর সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎এতে বক্তব্য রাখেন, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, সাংবাদিক সামিউল আলম, ফাহিম সরকার, মোসাব্বির আর্ক, সানোয়ার হোসেন, আশরফুল ইসলাম প্রমূখ। এতে রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী, সাংবাদিক ও সরকারি অন‍্যান‍্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
‎পাশাপাশি জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদদের রূহের মাগফিরাত কামনা করে উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা ও অন‍্যান‍্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও জুলাই শহীদদের স্বরণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com