সোমবার (১৩ জুলাই) বিএসটিআই, গাজীপুর এর উদ্যোগে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। উক্ত অভিযানের কার্যক্রম নিম্নরুপ-কৃষিপণ্য ফিডস লিঃ, ভান্নারা, কালিয়াকৈর, গাজীপুর নামীয় প্রতিষ্ঠানটি পোল্ট্রি ও ফিশ ফিড পণ্য বিএসটিআই এর সিএম লাইসেন্স ও পণ্যমোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত বিক্রয়-বিতরণ করায় ‘বিএসটিআই আইন-২০১৮’ ও ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন,২০১৮’ অনুযায়ী ৩,০০,০০০/- (তিন লক্ষ টাকা মাত্র) অর্থদন্ড আদায় করা হয়।
জাপফা কমফিড বাংলাদেশ পিইটি লিঃ, তেলিরচালা, মৌচাক, কালিয়াকৈর, গাজীপুর নামীয় প্রতিষ্ঠানটি পোল্ট্রি পণ্য বিএসটিআই এর সিএম লাইসেন্স ও পণ্যমোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত বিক্রয়-বিতরণ করায় ‘বিএসটিআই আইন,২০১৮’ ও ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন,২০১৮’ অনুযায়ী ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ টাকা মাত্র) অর্থদন্ড আদায় করা হয়।
উক্ত অভিযানটি বিএসটিআই এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট লুতফুন্নেছা খানমের নেতৃত্বে পরিচালিত হয়। এছাড়া অভিযানে সার্বিক সহোযোগিতায় উপস্থিত ছিলেন বিএসটিআই, গাজীপুর এর উপপরিচালক ও অফিস প্রধান এস, এম, তালাত মাহমুদ, মোঃ কাউসার আলী, সহকারী পরিচালক (মেট) ও মোঃ সাইদুর রহমান, সহকারী পরিচালক (সিএম)। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম), প্রকৌশলী অর্ণব চক্রবর্ত্তী, ফিল্ড অফিসার (সিএম) ও প্রকৌ মহিউদ্দীন ওয়ারেছী, পরিদর্শক (মেট)।
বিএসটিআই-গাজীপুরের উপ-পরিচালক জানান, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।