1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রামগঞ্জে স্বেচ্ছাশ্রমে পানিয়ালা–কামাররোড সড়কের বড় গর্ত সংস্কার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
“বেড়িবাঁধের দুটি ভাঙ্গন অংশ মেরামত”পেকুয়ায় পানিবন্ধি ৭ হাজার পরিবার পেল শুকনো খাবার গাজীপুরে পোল্ট্রি ফিড-ফিস ফিড পণ্যে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে আট লক্ষ টাকা জরিমানা বর্ষা শুরু হলেও ডিএনডির অভ্যন্তরীণ খাল অপরিষ্কার, পানিবন্দি হওয়ার শঙ্কায় লাখো মানুষ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা জলঢাকায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, বেহাল গ্রামীণ সড়ক রামগঞ্জে স্বেচ্ছাশ্রমে পানিয়ালা–কামাররোড সড়কের বড় গর্ত সংস্কার ‎নিয়ামতপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা  ‎দেওয়ানগঞ্জে ইউএনওর পরিদর্শনে অনিয়ম, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরলে বিরোলিয়া এর মোড়ক উন্মোচন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে বিশেষ কাউন্সিলিং

রামগঞ্জে স্বেচ্ছাশ্রমে পানিয়ালা–কামাররোড সড়কের বড় গর্ত সংস্কার

reporter স্বপ্নীল চৌধুরী জাবেদ ,রামগঞ্জ ,লক্ষ্মীপুর
calendar প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ৬:৪৪ অপরাহ্ণ

রামগঞ্জ উপজেলার পানিয়ালা–কামাররোডের জনবহুল সড়কের দীর্ঘদিনের বিশাল আকৃতির গর্ত স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সাময়িকভাবে সংস্কার করা হয়েছে। এতে হাজার হাজার পথচারী ও যানবাহন চলাচলে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় গণমাধ্যমকর্মীদের প্রতিবেদন এবং এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে স্থানীয় ব্যবসায়ী, ইটভাটা মালিক ও স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় সড়কটির অস্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়া হয়।
এ উদ্যোগে মীরবন্ধন ও ডি অ্যান্ড এইচ যুব ক্রীড়া সংঘ এর উদ্যোগে স্থানীয় স্বেচ্ছাসেবীরা কাজ সম্পন্ন করেন। আর্থিক সহযোগিতা করেন ইটভাটা মালিক ও এলাকার ব্যবসায়ীরা।
ভাটরা ইউনিয়ন বিএনপি সভাপতি আবু হান্নান লাভলু বলেন, “এটি রামগঞ্জের একটি গুরুত্বপূর্ণ ও অত্যন্ত ব্যস্ত সড়ক। দীর্ঘদিন ধরে বিশাল গর্তের কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছিল। গর্তটির পাশে একটি জামে মসজিদ রয়েছে। এছাড়া দলটা, ভাটরা, টিউরি, ভোলাকোট ও দশঘড়িয়া এলাকার মানুষের চলাচলের অন্যতম প্রধান সড়ক এটি। তাই জনস্বার্থে আমরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আপাতত গর্তটি সংস্কার করেছি।”
তিনি আরও বলেন, কাজটির উদ্যোক্তা ও সহযোগিতা সহ স্বেচ্ছা শ্রমে যার এই কাজটি করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিঁনি আরও বলেছেন “বর্তমান সরকারের মেয়াদ মাত্র চার মাস। স্থানীয় সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম রামগঞ্জের সড়ক বিভাগ ও এলজিইডির অধীন শতাধিক সড়কের উন্নয়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবদের সঙ্গে যোগাযোগ করে বরাদ্দ আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা জনগণকে ধৈর্য ধারণ করার অনুরোধ জানাচ্ছি।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com