1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে সম্মাননা পেলেন মুহাম্মদ রুয়েল খান আশরাফুল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রামগঞ্জে স্বেচ্ছাশ্রমে পানিয়ালা–কামাররোড সড়কের বড় গর্ত সংস্কার ‎নিয়ামতপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা  ‎দেওয়ানগঞ্জে ইউএনওর পরিদর্শনে অনিয়ম, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরলে বিরোলিয়া এর মোড়ক উন্মোচন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে বিশেষ কাউন্সিলিং খুলনায় মাটিতে পুঁতে রাখা ব্যক্তির মরদেহ উদ্ধার, স্বামী – স্ত্রী আটক কক্সবাজারে শতাধিক বন্যাদুর্গত পরিবারের হাতে ৩৪ বিজিবির ত্রাণ বন্যার শুরুতেই চায়না,দুয়াড়ি জালের বিরুদ্ধে অভিযান- জাল জব্দ-পুড়িয়ে ধ্বংস সখীপুরে মাদকবিরোধী অভিযানে দুই সহোদর আটক রাজশাহীতে আধুনিক কসাইখানা ও চিড়িয়াখানার আধুনিকায়নে অংশীজনের মতবিনিময় সভা

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে সম্মাননা পেলেন মুহাম্মদ রুয়েল খান আশরাফুল

reporter মোস্তফা বকস্, রাজনগর (মৌলভীবাজার) 
calendar প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ৪:৫৮ অপরাহ্ণ

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মানবাধিকার সংগঠন ‘সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ কেন্দ্রীয় পরিষদ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে সম্মাননা স্মারক গ্রহণ করেছেন মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ রুয়েল খান আশরাফুল।

​ঢাকায় আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে নেপালের সাবেক প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ আবেদ আলী মহোদয়ের হাত থেকে তিনি এই সম্মাননা স্মারক গ্রহণ করেন।

​নিজের অনুভূতি প্রকাশ করে মুহাম্মদ রুয়েল খান আশরাফুল বলেন, “আমার প্রিয় সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিষদের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ আবেদ আলী স্যারের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার মতো একজন ক্ষুদ্র কর্মীকে এই মহান সম্মাননা স্মারকে ভূষিত করে আমাকে উৎসাহিত করার জন্য আমি স্যারের কাছে কৃতজ্ঞ।”

​তিনি আরও বলেন, এই সম্মাননা আমার দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিয়েছে। মানবাধিকার প্রতিষ্ঠায় আমি আমার অবস্থান থেকে সবসময় বলিষ্ঠ ভূমিকা রাখতে বদ্ধপরিকর।  ​ সম্মেলনে মানবাধিকার সুরক্ষায় আন্তর্জাতিক পরিমণ্ডলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয় এবং দেশি-বিদেশি বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com