1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রামগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
“বেড়িবাঁধের দুটি ভাঙ্গন অংশ মেরামত”পেকুয়ায় পানিবন্ধি ৭ হাজার পরিবার পেল শুকনো খাবার গাজীপুরে পোল্ট্রি ফিড-ফিস ফিড পণ্যে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে আট লক্ষ টাকা জরিমানা বর্ষা শুরু হলেও ডিএনডির অভ্যন্তরীণ খাল অপরিষ্কার, পানিবন্দি হওয়ার শঙ্কায় লাখো মানুষ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা জলঢাকায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, বেহাল গ্রামীণ সড়ক রামগঞ্জে স্বেচ্ছাশ্রমে পানিয়ালা–কামাররোড সড়কের বড় গর্ত সংস্কার ‎নিয়ামতপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা  ‎দেওয়ানগঞ্জে ইউএনওর পরিদর্শনে অনিয়ম, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরলে বিরোলিয়া এর মোড়ক উন্মোচন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে বিশেষ কাউন্সিলিং

রামগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা

reporter স্বপ্নীল চৌধুরী জাবেদ ,রামগঞ্জ (লক্ষীপুর)
calendar প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬, ৫:৪৪ অপরাহ্ণ

রামগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের জুলাই ২০২৬ মাসের মাসিক সমন্বয় সভা উৎসবমুখর ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব কাজী আতিকুর রহমান মহোদয়। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীকেন্দ্রিক পাঠদান, পরিবেশবান্ধব বিদ্যালয় গড়ে তোলা এবং সরকারি বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সকল প্রধান শিক্ষকের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সভায় সভাপতিত্ব করেন রামগঞ্জ উপজেলার সুযোগ্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব এমরান হোসেন। সভাপতির বক্তব্যে তিনি প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং সরকারের বিভিন্ন শিক্ষা কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জনাব সাব্বির আহমেদ সিফাত, উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর জনাব মাধব চন্দ্র মজুমদার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব ফরিদ আহাম্মদ এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব ফারহানা হক। অনুষ্ঠানে তাঁরা নিজ নিজ বক্তব্যে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে সময়োপযোগী দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ সাইফুল ইসলাম।
সমন্বয় সভায় প্রাথমিক শিক্ষার গুণগত পরিবর্তন ও টেকসই উন্নয়নের লক্ষ্যে APSS, FLN, মাল্টিমিডিয়া ক্লাস এবং TSN-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিক্ষার্থীদের শিখনফল উন্নয়ন, প্রযুক্তিনির্ভর পাঠদান, বিদ্যালয়ের কার্যক্রম আরও গতিশীল করা এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভার অন্যতম আকর্ষণীয় আয়োজন ছিল পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচি। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় রামগঞ্জ উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির মোট ৫টি করে গাছ প্রদান করেন।
আগামী ১৫ জুলাই ২০২৬ তারিখে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয়ের উদ্বোধনের সঙ্গে সমন্বয় করে রামগঞ্জ উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে এসব গাছ রোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ উদ্যোগ পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com