1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কাশিয়ানীতে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গৌরীপুর পুলিশের অভিযানে ২০ জন চোর, ডাকাত ও ছিনতাইকারী গ্রেপ্তার কুবির পাঁচ অনুষদে নতুন ডিন নিয়োগ মুলাদী উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন ছাতকে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আড়াইহাজারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত। বগুড়ায় শিক্ষাখাতে কোটি টাকা বরাদ্দ, নগর প্রকল্প উদ্বোধন বাউফলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত র‍্যালি ও আলোচনা সভায় গ্রামীণ উন্নয়নে সমবায়, কৃষি ও উদ্যোক্তা সৃষ্টির ওপর গুরুত্বারোপ ঠাকুরগাঁওয়ে আসান নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাগ বিতরণ খুলনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

কাশিয়ানীতে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

reporter ​রাকিব শেখ, কাশিয়ানী
calendar প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬, ৫:৩৬ অপরাহ্ণ

উন্নত পল্লী সম্মিলিত দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।​

আজ সোমবার (০৬ জুলাই) সকাল ১০ ঘটিকার সময় উপজেলা হলরুমের সামনে থেকে র‍্যালি শুরু হয়ে প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা হলরুম আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ -১ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এমপি।তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আর কৃষক হচ্ছে এদেশের প্রাণ। এ দেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করে। গ্রামে যদি উন্নয়নের সুযোগ করে দেওয়া যায় তাহলে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এজন্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামের মানুষের ভাগ্য উন্নয়নে রাস্তা ঘাট নির্মাণ, শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টি লক্ষ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড,ও খাল খননের কর্মসূচি হাতে নিয়েছেন। ইতিমধ্যে সারাদেশে প্রায় ৪১ লক্ষ পরিবারকে এর আওতায় আনা হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিন মিয়া, ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান, উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আমিনুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা এবিএম শৌরভ রেজা সিহাব, সমবায় কর্মকর্তা মোরাদ আলী, জয়েন সেক্রেটার হিরো মৃধা, তথ্য বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম মুন্না, ছাত্র বিষয়ক সম্পাদক বিল্লাল খান, উপজেলা যুব-দলের সদস্য সচিব আরিফুল ইসলাম পাভেল, ছাত্র-দলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল সহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com