1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
জলঢাকায় বাসের চাপায় প্রাণ গেল কর্মজীবী নারীর - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ইপিজেডে ইমামকে বহাল রাখার দাবিতে মানববন্ধন অপপ্রচার ও মিথ্যাচারের অভিযোগ; নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি মুসল্লিদের বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মরহুম হাফেজ হাওলাদারের ১১তম মৃত্যুবার্ষিকী আজ কুবিতে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন নরসিংদীর ঘোরাশালে আড়াই মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু আএাই উপজেলায় ভ্রাম্যমান আদালতের মাদক সেবনের অভিযোগে ৩জন কে২১দিনের কারাদণ্ড ও অর্থ দন্ড প্রদান। মুগলিপাড়ায় বিজিবির মতবিনিময় সভা, সীমান্ত নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ রোধে সচেতনতার আহ্বান জাতীয় প্রেস ক্লাব ও চট্টগ্রাম প্রেস ক্লাবের যৌথ সভা, কিশোরগঞ্জে ঝুঁকিপূর্ণ এলাকা রক্ষায় দ্রুত ব্যবস্থা,কাজের অগ্রগতি দেখলেন এমপি বিলকিস ইসলাম হালুয়াঘাটে এমপি সালমান ওমর রুবেলের নিজস্ব অর্থায়নে গৃহহীন পরিবারকে ঘর উপহার আমার দলের কেউ মাদকের তদবীর করলে তাকে আজিবন বহিস্কার করা হবে বদলগাছী থানাকে মাদকমুক্তের মতবিনিময় সভায় এমপি হুদা।

জলঢাকায় বাসের চাপায় প্রাণ গেল কর্মজীবী নারীর

reporter রাজু আহমেদ
calendar প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬, ৩:২৭ অপরাহ্ণ

নীলফামারীর জলঢাকা উপজেলায় বাসচাপায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক কর্মজীবী নারী নিহত হয়েছেন।একই ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালক বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার(৪ জুলাই)ভোর আনুমানিক ৬টার দিকে উপজেলার কাঁঠালী ইউনিয়নের চৌধুরীরহাট বাজারসংলগ্ন পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমি রানী রায় (৩৫) পশ্চিম শিমুলবাড়ী শাল্টিতলা এলাকার শ্যামল চন্দ্র রায়ের স্ত্রী।গুরুতর আহত স্বপন রায় (৩০) ডোমার উপজেলার বোরাগাড়ী এলাকার বিপিন রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সুমি রানী রায় তার ভাগ্নে জামাই স্বপন রায়ের মোটরসাইকেলে করে নীলফামারী সদর উপজেলার উত্তরা ইপিজেডে কর্মস্থলে যাচ্ছিলেন।পথে চৌধুরীরহাট বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে মীরগঞ্জগামী ‘মায়ের দোয়া’নৈশ কোচের মুখোমুখি হলে মোটরসাইকেল চালক ব্রেক করেন।

এ সময় সড়কে ছড়িয়ে থাকা বালুর কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে যায়।চালক রাস্তার বাম পাশে পড়ে গেলেও সুমি রানী রায় ডান পাশে ছিটকে পড়েন।ঠিক সেই মুহূর্তে দ্রুতগতির বাসটির পেছনের চাকার নিচে তার মাথা পিষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত স্বপন রায়কে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

খবর পেয়ে জলঢাকা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাজমুল আলম জানান,ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নীলফামারীর জলঢাকায় সড়কে ছড়িয়ে থাকা বালুর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন এক কর্মজীবী নারী।একই দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালক মৃত্যুর সঙ্গে লড়ছেন হাসপাতালে।ঘটনাটি এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com