1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
রাজনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
টাইমস হায়ার এডুকেশন সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে গাকৃবি দেশের শীর্ষে উল্লাপাড়া সলঙ্গায় ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রবাসী নারীর অভিযোগে কুমিল্লার বরুড়ায় পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেপ্তার ভোলায় আগামী রবিবার ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন :লক্ষ্যমাত্রা প্রায় ২ লাখ ৯৩ হাজার শিশু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন জুন-২৬ ফেনীতে সংবাদ সম্মেলন  ফেসবুক পোস্টের জেরে তাহিরপুরে সাম্প্রদায়িক তাণ্ডব বাগেরহাটে কুমিরের আক্রমণে নিহত শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন ময়মনসিংহের ডিসি-ইউএনও রাজনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা বাঙ্গালহালিয়াতে কাপ্তাই জোনের উদ্যোগে,সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন লক্ষ্মীপুর রায়পুরে একই পরিবার ৩ জনকে জবাই করে হত্যা

রাজনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

reporter মোস্তফা বকস্ রাজনগর (মৌলভীবাজার)
calendar প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ

মৌলভীবাজারের রাজনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজনগরে আয়োজিত এ সভায় আসন্ন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন কার্যক্রম, প্রস্তুতি, বাস্তবায়ন কৌশল এবং শিশুদের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ কার্যক্রম সফল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল শিকদার।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন, উপজেলা পরিকল্পনা কর্মকর্তা রিপন দাশ এবং মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. মামুন মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) প্রবাল চন্দ্র দাশ।
এছাড়াও বক্তব্য রাখেন নার্সিং সুপারভাইজার শেলী খানম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা বকস্ এবং স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ পেয়ারা বেগম।
সভায় জানানো হয়, আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে উপজেলার ১৯২টি কেন্দ্রে ৩৮৪ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন। এদিন ১ বছর থেকে ৫ বছর বয়সী ২৭ হাজার শিশুকে এবং ৬ মাস থেকে ১ বছর বয়সী ৩ হাজার ৪৪০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী, গণমাধ্যম কর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য বিভাগ, রাজনগর, মৌলভীবাজারের বাস্তবায়নে অনুষ্ঠিত এ সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com