1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
অবৈধ দখলমুক্তির দাবিতে চালিতাঘাটা হাট বাজারে মানববন্ধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মুলাদী জামায়াতে ইসলামী উদ্যোগে আন্তর্জাতিক মাদক বিরোধী যুব র‍্যালী ২০২৬ টাইমস হায়ার এডুকেশন সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে গাকৃবি দেশের শীর্ষে উল্লাপাড়া সলঙ্গায় ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রবাসী নারীর অভিযোগে কুমিল্লার বরুড়ায় পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেপ্তার ভোলায় আগামী রবিবার ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন :লক্ষ্যমাত্রা প্রায় ২ লাখ ৯৩ হাজার শিশু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন জুন-২৬ ফেনীতে সংবাদ সম্মেলন  ফেসবুক পোস্টের জেরে তাহিরপুরে সাম্প্রদায়িক তাণ্ডব বাগেরহাটে কুমিরের আক্রমণে নিহত শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন ময়মনসিংহের ডিসি-ইউএনও রাজনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা বাঙ্গালহালিয়াতে কাপ্তাই জোনের উদ্যোগে,সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন

অবৈধ দখলমুক্তির দাবিতে চালিতাঘাটা হাট বাজারে মানববন্ধন

reporter মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা 
calendar প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ণ

“অবৈধ দখল হটাও, জনগণের অধিকার প্রতিষ্ঠা করো”—এই স্লোগানকে ধারণ করে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১ নং ভুরুলিয়া ইউনিয়নের চালিতাঘাটা হাট বাজারে এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৫টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে বাজারের ‘চাঁদনী সেট’ নামে পরিচিত অংশটি অবৈধ দখলমুক্ত করার জোর দাবি জানানো হয়। দীর্ঘদিন ধরে এই স্থানটি দখল হয়ে থাকায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের চলাচল এবং ব্যবসায়িক কার্যক্রমে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ভুরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জিএম লিয়াকত আলী, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনারুল ইসলাম, বাজার কমিটির সাধারণ সম্পাদক মহসিন রেজা, যুবদল নেতা আজু মোল্লা, ও রফিকুল ইসলাম, প্রভাতী যুব সংঘের সভাপতি মোঃ বকুলসহ চালিতাঘাটা বাজারের ব্যবসায়ীবৃন্দ ও অত্র ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
বক্তারা অভিযোগ করেন, গভীর রাতে কিছু ব্যক্তি চাঁদনী সেটের টিনের ছাউনি অংশে নিজেদের নামে তিনটি সাইনবোর্ড টাঙিয়ে জায়গাটি দখলের চেষ্টা করেছেন। এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এছাড়া নায়েব রেজাউল করিম এ বিষয়ে বন্ধ ব্যবস্থা দিয়েছেন—এমন কথাও স্থানীয়দের মাঝে আলোচনায় এসেছে।
বক্তারা আরও বলেন, বাজারের শৃঙ্খলা ও জনস্বার্থ রক্ষায় অবৈধ দখল উচ্ছেদ অত্যন্ত জরুরি। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দখলমুক্ত করার জোর দাবি জানান এবং প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন।
ভুরুলিয়া ইউনিয়ন সুশীল সমাজ ও বাজার ব্যবসায়ীবৃন্দের আয়োজনে এবং চালিতাঘাটা প্রভাতী সংঘের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ মানববন্ধন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com