1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ফটিকছড়িতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
টাইমস হায়ার এডুকেশন সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে গাকৃবি দেশের শীর্ষে উল্লাপাড়া সলঙ্গায় ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রবাসী নারীর অভিযোগে কুমিল্লার বরুড়ায় পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেপ্তার ভোলায় আগামী রবিবার ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন :লক্ষ্যমাত্রা প্রায় ২ লাখ ৯৩ হাজার শিশু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন জুন-২৬ ফেনীতে সংবাদ সম্মেলন  ফেসবুক পোস্টের জেরে তাহিরপুরে সাম্প্রদায়িক তাণ্ডব বাগেরহাটে কুমিরের আক্রমণে নিহত শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন ময়মনসিংহের ডিসি-ইউএনও রাজনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা বাঙ্গালহালিয়াতে কাপ্তাই জোনের উদ্যোগে,সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন লক্ষ্মীপুর রায়পুরে একই পরিবার ৩ জনকে জবাই করে হত্যা

ফটিকছড়িতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য

reporter আব্দুল কাদের চৌধুরী, ফটিকছড়ি 
calendar প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ৫:৩৩ অপরাহ্ণ

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬।
ফটিকছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ বিতার্কিক দল।
মঙ্গলবার সকালে ফটিকছড়ি উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলনায়তনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন, ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
ফটিকছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ ইউসুফ চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় মুখ্য আলোচক ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম রেজা।
প্রতিযোগীতায় ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের মেধাবী বিতার্কিকরা যুক্তি, তথ্য ও বাগ্মিতার অনন্য সমন্বয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এছাড়া বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী তাসনিমাহ তাবাচ্ছুম চৌধুরী তাঁর অসাধারণ উপস্থাপনা, যুক্তির দৃঢ়তা ও সাবলীল বক্তব্যের মাধ্যমে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করে। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষার্থীরা হলেন, নূরে জান্নাত ওহী ও মোছাইবা ইসলাম নাবিহা।
ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুহাম্মদ শহীদুল আজম বলেন, এ সাফল্য শুধু একটি ট্রফি জয়ের গল্প নয়, এটি অধ্যবসায়, আত্মবিশ্বাস, যুক্তিচর্চা ও সুশিক্ষার এক উজ্জ্বল স্বীকৃতি। আমি প্রিয় শিক্ষার্থীদের সাধুবাদ জানাই। এই অর্জন বিদ্যালয়ের গৌরবকে আরও সমুন্নত করেছে। বিদ্যালয়ের পক্ষে সার্বিক সহযোগিতায় ছিলেন, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক দিলরুবা কোহিনুর আক্তার।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com