1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
অন্যায় কারিদের কোন ছাড় নেই,.এম পি লাভলুু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
টাইমস হায়ার এডুকেশন সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে গাকৃবি দেশের শীর্ষে উল্লাপাড়া সলঙ্গায় ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রবাসী নারীর অভিযোগে কুমিল্লার বরুড়ায় পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেপ্তার ভোলায় আগামী রবিবার ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন :লক্ষ্যমাত্রা প্রায় ২ লাখ ৯৩ হাজার শিশু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন জুন-২৬ ফেনীতে সংবাদ সম্মেলন  ফেসবুক পোস্টের জেরে তাহিরপুরে সাম্প্রদায়িক তাণ্ডব বাগেরহাটে কুমিরের আক্রমণে নিহত শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন ময়মনসিংহের ডিসি-ইউএনও রাজনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা বাঙ্গালহালিয়াতে কাপ্তাই জোনের উদ্যোগে,সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন লক্ষ্মীপুর রায়পুরে একই পরিবার ৩ জনকে জবাই করে হত্যা

অন্যায় কারিদের কোন ছাড় নেই,.এম পি লাভলুু

reporter নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
calendar প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ১:৫৪ অপরাহ্ণ

অন্যায় কারিদের কোন ছাড় নেই, যারা অন্যায় করেছে তারা অমানবিক এবং চিন্তার বাহিরে, তারা যে কাজটি করেছে তা অত্যন্ত গর্হিত।
গতকাল মঙ্গলবার (২৩ জুন) রাতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা টিউবওয়েলের পানি পান করে অসুস্থ শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে এসে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন সংসদ শেষ করেই আমাকে চলে আসতে হয়েছে। আসতেতো হবেই কারন এই ছেলে মেয়ে আমাদের সন্তান। তিনি কর্তব্যরত চিকিৎসক দের সাথে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদির, এম পি রবিউল আওয়াল লাভলুর সহধর্মিনী ও নাগরপুর মহিলা অনার্স কলেজ গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম, নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন,ভারপ্রাপ্ত সদস্য সচিব মো.নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি,উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মীর খালিদ মাহবুব রাসেলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার দুপুরে মামুদনগর উচ্চ বিদ্যালয়ের একটি টিউবওয়েলের পানি পান করার পর অন্তত ৩৩ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার কারণ অনুসন্ধানে প্রশাসন সংশ্লিষ্ট টিউবওয়েলের পানির নমুনা সংগ্রহ করেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com