1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
খুলনায় একাত্তর টেলিভিশন অফিস চুরি : খোয়া গেছে ক্যামেরা,টেলিভিশনসহ অন্যান্য সামগ্রী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রিফাত হত্যার রায়: ৫ জনের ফাঁসি, ৫ জনের ১০ বছর কারাদণ্ড, ২ লাখ টাকা করে অর্থদণ্ড সারিয়াকান্দির নারচী ইউনিয়নে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান পূনরুদ্ধার হলো বিরলের ধর্মপুর শালবনের আরো ৬ একর জমি বকশীগঞ্জে ডিবির অভিযানে ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার টাঙ্গাইলে আলোচিত কলেজ ছাত্র নাইম শেখ হত্যা মামলার আসামি সোলায়মান শিকদার গ্রেফতার বেফাঁস মন্তব্যের জেরে খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার বিরলে এক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ উঠেছে বিবির পুকুর পাড়ে পথশিশু ও দুস্থদের মুখে হাসি ফোটালো ‘পরানের বরিশাল’ ফল সমিতির নির্বাচনে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও ফুলের শুভেচ্ছা প্রতিমন্ত্রী সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তার সাংবাদিকের জামিন

খুলনায় একাত্তর টেলিভিশন অফিস চুরি : খোয়া গেছে ক্যামেরা,টেলিভিশনসহ অন্যান্য সামগ্রী

reporter মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো
calendar প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ৬:১০ অপরাহ্ণ

খুলনা নগরীর ৮/২, ছোট মির্জাপুর রোডে অবস্থিত একাত্তর টেলিভিশন খুলনা অফিসে চুরি হয়েছে। আজ ২১ জুন ভোরে যেকোন এক সময় চুরি সংগঠিত হয়েছে বলে ধারনা করছে পুলিশ। চোরেরা ভবনের প্রথম তলায় টেলিভিশন অফিসের তালাবদ্ধ দরজার হুক ভেঙে ভিতরে প্রবেশ করে তিনটি ঘর তছনছ করে। পরবর্তীতে তারা অফিসের ভেতরে থাকা একটি প্যানাসনিক ২৫শ মডেলের ক্যামেরা, একটি ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন, তিনটি কম্পিউটারের সাউন্ড বক্স, একটি ক্যামেরা লাইট, চার্জার, মাইক্রোফোনসহ অন্যান্য সামগ্রী নিয়ে যায়। যার আনুমানিক মুল্য ১ লাখ ৭৫ হাজার টাকা। সকাল সোয়া ৯ টায় একাত্তর টেলিভিশনে কর্মরত সাংবাদিকরা অফিসে গিয়ে চুরির ঘটনাটি দেখতে পান। পরবর্তীতে পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা একাত্তর টেলিভিশন অফিসে ছুটে যান তারা চুরির ঘটনায় উদ্ধেগ প্রকাশ করেছেন। চুরির ঘটনায় একাত্তর টেলিভিশন খুলনা ব্যুরো প্রধান কনক রহমান বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা করেছেন ( মামলা নং – ৩১)।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com