1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাতন : পুলিশ দম্পত্তিকে করাগারে পাঠানোর নির্দেশ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কাজিরহাটে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগে হারুনের স্ত্রী হাজেরা গ্রেফতার  র‌্যাব সদস্য হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি বাবুল সওদাগর গ্রেফতার সড়ক দুর্ঘটনায় ময়না ইউপির সাবেক সচিব নিহত কুয়েত প্রবাসী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (STML)ভুক্তভোগী সদস্যদের আকুল আবেদন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র কমিটিতে আলোচনায় আলহাজ্ব নবী উল্লাহ নবী কৃষিই সমৃদ্ধি:সৈয়দপুরে জমকালো আয়োজনে পার্টনার কংগ্রেস ২০২৬ বেগম খালেদা জিয়ার প্রস্তাবিত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবিতে ৯ মাইল মানববন্ধন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় সংকটাপন্ন শিবির নেতাকে আনা হয়েছে ঢাকায় নলছিটিতে সার্ভেয়ারের বিরুদ্ধে তদন্তের নামে ঘুষ দাবি ও মিথ্যা প্রতিবেদন দেওয়ার অভিযোগ জমি নিয়ে বিরোধের জেরে উচ্ছেদ ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাতন : পুলিশ দম্পত্তিকে করাগারে পাঠানোর নির্দেশ

reporter মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো
calendar প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ৫:২৯ অপরাহ্ণ

গৃহপরিচারিকাকে নির্যাতনের মামলায় খুলনার সোনাডাঙ্গা থানার উপ- সহাকারী পরিদর্শক ( এসএসআই) সঞ্জয় কুমার সাহা ও তার স্ত্রী পপি রানি সাহাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আজ ১৮ জুন বিকাল ৪ টায় এই পুলিশ দম্পত্তিকে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক ফারুক ইকবাল পুলিশ দম্পত্তিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, নির্যাতিত গৃহকর্মী মিলন দাশের মা মিনতি রানী বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ তাদের গ্রেফতার দেখায়। মামলা ও পুলিশ সুত্রে জানাযায়, গতকাল বুধবার দুপুরে তরকারি পুড়ে যাওয়ার অজুহাতে গৃহকর্মী মিলনের ওপর চড়াও হন এসআইয়ের স্ত্রী পপি রানী সাহা। তিনি মিলনকে মারধর করার পাশাপাশি তার শরীরে গরম কড়াইয়ে ছ্যাকা দেন। নির্যাতনের এই ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে বুধবার বিকালেই পুলিশ ঘটনাস্থল থেকে মিলনকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে আসে এবং এএসআই সঞ্জয় ও তার স্ত্রীকে থানা হেফাজতে নেয়। সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি মো: রফিকুল ইসলাম বলেন, ভুক্তভোগী মিলন দাশ নরসিংদীর মনোহরদী উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা উকিল চন্দ্রের মেয়ে। তিনি গত ৫ বছর ধরে এএসআই সঞ্জয় কুমার দাসের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করছিলেন। ভিডিও দেখে মিলনের মা খুলনায় আসার সিদ্ধান্ত নেন এবং রাতে খবর পেয়ে আজ সকালে থানায় পৌঁছে মামলা দায়ের করেন। ওসি আরোও বলেন, বুধবার থেকে এই পুলিশ দম্পত্তি গৃহকর্মী সম্পর্কে ভুল তথ্য দিয়ে পুলিশকে ভিভ্রান্ত করার চেষ্টা করেছিল। অবশেষে আজ দুপুরে তাদের আদালতে প্রেরন করা হয়। এবিষয়ে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার সমন্বয়কারী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা দুজনই আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য। তাদের কাছ থেকে এ ধরনের অপরাধ মেনে নেওয়া যায় না। মানবাধিকার সংস্থার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সব ধরনের আইনি ও সার্বিক সহায়তা প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com