1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
রুহিয়ায় ১০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
প্রবাসী স্বামী শওকত কর্তৃক নির্যাতিত জেসমিনকে অপহরণ করে এবং তার দুই সন্তানকে জিম্মি করে রাখার প্রতিবাদে আগামীকাল বুধবার সংবাদ সম্মেলন মুলাদী উপজেলা সমিতি ঢাকা’র কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত ধোবাউড়া পাঁচ বছরের শিশু ধর্ষণের পর হত্যা নড়াইলে মাদক রাখার অভিযোগে এক যুবক গ্রেফতার। মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির সংবাদ সম্মেলন ভোলায় দাফনের ১৯ দিন পরও এক নারীর কবর থেকে ভেসে আসছে আতরের ঘ্রান ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত রাতের আঁধারে পদ্মার বালিতে সিন্ডিকেটের দৌরাত্ম্য, ভোগান্তিতে পদ্মাপাড়ের মানুষ। খুলনা ক্রিসেন্ট মিলের কাঁধে ৬২ টি মামলা কু-প্রস্তাবে রাজি না হওয়ায় তিন মাসের অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে মারধরের অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে

রুহিয়ায় ১০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

reporter বেলাল হোসেন , ঠাকুরগাঁও
calendar প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ৪:০৬ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।  গত শনিবার (১৩ জুন, ২০২৬) রুহিয়া থানাধীন ০৫ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের মন্ডলাদাম (সুইপার পট্টি) গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন— ১. চন্দনা দাস (৪০), স্বামী- সুবাস দাস এবং ২. সাধনা রানী দাস (২০), স্বামী- সামুয়েল দাস, পিতা- রাজেন দাস। তারা উভয়ই রুহিয়া থানার মন্ডলাদাম গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানা পুলিশের একটি চৌকস দল মন্ডলাদাম গ্রামের চিহ্নিত মাদক কারবারি চন্দনা দাসের বসত বাড়ির উঠানে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে চন্দনা দাস ও সাধনা রানী দাসকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ১০ পিস হালকা গোলাপী রঙের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ১.০ (এক দশমিক শূন্য) গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩,০০০ (তিন হাজার) টাকা।

রুহিয়া থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং-০৫/৪৩, আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। রুহিয়া থানাকে মাদকমুক্ত করতে এই ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com