1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
সিরাজগঞ্জ–বগুড়া রেলপথে রায়পুর রেল জংশনের দাবিতে মানববন্ধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
অবিলম্বে ৯ম পেস্কেলের গেজেট ও বেসিক ১০০% কার্যকরের দাবি ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির কুষ্টিয়া সীমান্তে পতাকা বৈঠকে সমাধান হয়নি, শূণ্যরেখায় শিশুসহ ১২ জন পটিয়া আমির ভান্ডারে পবিত্র খতমে দরুদ শরীফ মাহফিল অনুষ্ঠিত আগৈলঝাড়ায় ১২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল স্মৃতি পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল প্রধানমন্ত্রী তারেক রহমান’র কর্মসূচি, আগৈলঝাড়ায় বৃক্ষরোপন করে, কর্মসূচী পালন আদিবাসী জনগোষ্ঠীর ভূমি ও অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু রাজস্থলী বাঙ্গালহালিয়াতে হিন্দু সনাতন ধর্মালম্বী ঋষি আশ্রমের বিরুদ্ধে মানববন্ধন মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

সিরাজগঞ্জ–বগুড়া রেলপথে রায়পুর রেল জংশনের দাবিতে মানববন্ধন

reporter আব্দুন নূর, সিরাজগঞ্জ
calendar প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ৬:১৪ অপরাহ্ণ

সিরাজগঞ্জ–বগুড়া রেলপথে রায়পুর রেল জংশন স্থাপনের দাবিতে সম্মিলিত পেশাজীবী পরিষদ, সিরাজগঞ্জের উদ্যোগে আজ শনিবার সকাল ১১টায় সিরাজগঞ্জ বাজার রেলস্টেশন চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সিরাজগঞ্জ–বগুড়া রেলপথ বাস্তবায়নের ক্ষেত্রে রায়পুরকে রেল জংশন হিসেবে অন্তর্ভুক্ত করা হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিপি অমর কৃষ্ণ। তিনি বলেন, জনগণের দীর্ঘদিনের এই যৌক্তিক দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জিয়া পরিষদের সভাপতি প্রফেসর আবু হাসিম তালুকদার। তিনি রায়পুর রেল জংশন স্থাপনের গুরুত্ব তুলে ধরে সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষ। কর্মসূচি থেকে দ্রুত রায়পুর রেল জংশনের দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবির পক্ষে ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com