1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় লোহাগাড়া উপজেলায় নাজমুল মোস্তফা নেতৃত্বে গনমিছিল ও সমাবেশ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও দুটি যানবাহন জব্দ বরিশালের সদর উপজেলায় সিন্ডিকেট জুটি: ইউএনও ফরিদা সুলতানার তদবিরে গোপালগঞ্জের সাদিকুর রহমান উপজেলা প্রকৌশলী ছাতকে চৈলতার ঢালায় চেলা নদীর পাড় কেটে অবৈধ বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা পারিবারিক কলহের জেরে বিষ পানে প্রাণ হারালেন মিম আক্তার গাজীপুর জেলা প্রশাসকের উদ্যোগে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সরকারি চাল বিতরণ লালমনিরহাটে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, অনিয়মে জরিমানা শ্যামনগরে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে লিডার্স -এর প্রকল্পের উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত আত্রাই উপজেলার দরিদ্র ও অসুস্থ মানুষের মধ্যে মাননীয় সংসদ সদস্যের অনুদানের চেক প্রদান। অতি বৃষ্টিতে খুলনার চার জেলায় আট হাজার কৃষক ক্ষতিগ্রস্ত মাদকমুক্ত গোয়াইনঘাট গঠনে থানায় ঐক্য পরিষদের ১১ দফা স্মারকলিপি!

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় লোহাগাড়া উপজেলায় নাজমুল মোস্তফা নেতৃত্বে গনমিছিল ও সমাবেশ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ণ

লোহাগাড়া, চট্টগ্রাম, প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং নৈরাজ্য প্রতিরোধে গণমিছিল ও সমাবেশ করেছে লোহাগাড়া উপজেলা বিএনপি।

আজ শুক্রবার বিকেল ৪টার দিকে গণমিছিলটি আমিরাবাদ পুরাতন বিওসি এলাকা থেকে শুরু হয়ে আমিরাবাদ স্টেশন প্রদক্ষিণ করে লোহাগাড়া উপজেলা পরিষদ এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি আবু সেলিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন। এ সময় লোহাগাড়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শাহ আলম মেম্বার, মামুন মেম্বার, শাব্বির মেম্বার, আবুল হাসেম,জাহাঙ্গীর মেম্বার, এডভোকেট এহাছান, রফিক কোম্পানি, তাজ উদ্দিন মোরশেদ, আনোয়ার, কায়েস, রিয়াদ, শহিদ,জয়, সহ প্রায় ৭ থেকে ৮ হাজারের বেশি সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে নাজমুল মোস্তফা আমিন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে প্রত্যেকটি ইউনিয়নে ওয়ার্ডে কমিটি গঠন করে কাজ করছি। দুষ্কৃতকারীরা কোনোভাবেই যেন অরাজকতার সৃষ্টি না করতে পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। আমাদের কোন নেতাকর্মী যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট বা অরাজকতা সৃষ্টির চেষ্ঠা করে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com