পবিত্র ঈদুল আযহা সামনে রেখে জমে ওঠার কথা ছিল বাজার। কিন্তু বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। নীলফামারীর ডিমলা উপজেলায় ঈদকে কেন্দ্র করে ব্যবসায়ীরা বিভিন্ন দোকানে নতুন মালামাল তুললেও কাঙ্ক্ষিত ক্রেতা না থাকায় চরম হতাশায় দিন পার করছেন তারা।
ডিমলা উপজেলার কাপড় ব্যবসায়ী মোঃ আবুল হোসেন জানান, ঈদকে সামনে রেখে দোকানে নতুন সংগ্রহ আনা হয়েছে। তবে ক্রেতা না থাকায় বিক্রি একেবারেই আশানুরূপ হচ্ছে না। তিনি বলেন,ঈদের সময় সাধারণত দোকানে ক্রেতাদের ভিড় থাকে, কিন্তু এবার বাজার অনেকটাই ফাঁকা।বিক্রি না থাকায় আমরা দুশ্চিন্তায় আছি।
একই অভিযোগ করেন কসমেটিক, জুতা ও অন্যান্য ব্যবসায়ীরাও। তাদের ভাষ্য, চলতি মৌসুমে ব্যবসার অবস্থা অত্যন্ত খারাপ। বাজারে মানুষের উপস্থিতি কম থাকায় বিক্রি প্রায় স্থবির হয়ে পড়েছে।
ব্যবসায়ীরা জানান, ঈদ উপলক্ষে অধিক লাভের আশায় অনেকেই বিভিন্ন এনজিও, ব্যাংক ঋণ এবং মহাজনের কাছ থেকে বাকিতে টাকা নিয়ে দোকানে পণ্য তুলেছেন।কিন্তু কাঙ্ক্ষিত বিক্রি না হওয়ায় ঋণের চাপ ও লোকসানের শঙ্কা বাড়ছে।
তাদের আশঙ্কা, এ অবস্থা দীর্ঘস্থায়ী হলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে