1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত

reporter মো: শামিম হাওলাদার
calendar প্রকাশিত: ১৩ মে, ২০২৬, ৪:৪৬ অপরাহ্ণ

আধুনিক নার্সিং সেবার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। গত মঙ্গলবার (১২ মে) পটুয়াখালী নার্সিং ইনস্টিটিউট এবং পটুয়াখালী সদর হাসপাতালের পৃথক আয়োজনে দিবসটি উদযাপিত হয়। সকালে পটুয়াখালী নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি শহর প্রদক্ষিণ করে। পরে ইনস্টিটিউটের হল রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পাবলিক হেলথ নার্স (ডিপিএইচএন) কাজল রানী দাস। নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ মাহমুদা সুলতানা মিলির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নার্সিং ইনস্ট্রাক্টর জোছনা রানী, ফাতেমা বেগম, রুবিনা ইয়াসমিন এবং ডিপিএইচএন মমতাজ খানমসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
অন্যদিকে, পটুয়াখালী সদর হাসপাতালের নার্সিং কর্মকর্তাদের উদ্যোগেও পৃথক একটি র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা আর্তমানবতার সেবায় ফ্লোরেন্স নাইটিঙ্গেলের অবদান স্মরণ করে উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, ১৮২০ সালের ১২ মে ইতালিতে জন্মগ্রহণ করা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের সম্মানার্থেই ১৯৭৪ সাল থেকে বিশ্বব্যাপী এই দিনটি আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে পালিত হয়ে আসছে। পটুয়াখালীর নার্সিং কর্মকর্তারা পেশাগত নিষ্ঠা ও সেবার মানসিকতা বজায় রাখার শপথের মধ্য দিয়ে দিবসটি অতিবাহিত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com