1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ঘোড়াঘাটে ভুয়া চিকিৎসা কার্যক্রম পরিচালনা অপরাধে ভ্রাম্যমাণ আদালত জরিমানা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

ঘোড়াঘাটে ভুয়া চিকিৎসা কার্যক্রম পরিচালনা অপরাধে ভ্রাম্যমাণ আদালত জরিমানা

reporter ঘোড়াঘাট, প্রতিনিধি
calendar প্রকাশিত: ৯ মে, ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ইসলামপুর মোড়ে অবস্থিত শর্মী মেডিকেল স্টোরে ভুয়া চিকিৎসা কার্যক্রম পরিচালনার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার ( ৯ মে) বিকাল ৪ টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে শর্মী মেডিকেল স্টোরে রোগী দেখার কেবিন থেকে মেয়াদোত্তীর্ণ ঔষধ,অক্সিজেন সিলিন্ডার, টেপ, ব্যান্ডেজ, ছোটখাটো অপারেশনে অবৈধভাবে ব্যবহৃত কেমিক্যালসহ যাবতীয় সরঞ্জামাদি জব্দ করা হয়। সেই সাথে কেবিনটি সিলগালা করা হয়।

এদিকে ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে ওই মেডিকেল স্টোরের প্রোপাইটার মো.সোহেল রানা পালিযয়ে যায়। অভিযানে দীর্ঘ সময় অপেক্ষার পর শর্মী মেডিকেল স্টোরের মালিককে না পেযয়ে ম্যানেজারের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং অর্থোপেডিক সার্জন ডা. সোলায়মান মেহেদী হাসান। এছাড়াও অভিযানে ঘোড়াঘাট থানার এসআই রেজাউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও অর্থোপেডিক সার্জন ডা. সোলায়মান মেহেদী হাসান জানান, অভিযান পরিচালনার সময় ডাক্তার পরিচয়দানকারী সোহেল রানাকে পাওয়া যায়নি। তিনি পালিয়ে গেছেন। তিনি বলেন, “সোহেল রানা প্রকৃত চিকিৎসক নন, তিনি একজন ভুয়া চিকিৎসক। কিছুদিন আগেও ভুল চিকিৎসার মাধ্যমে একটি শিশুর ক্ষতি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com