৩ মে ২০২৬ কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় তিন বোতল মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। ২ মে বিকালে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ণের অধিন শিমুলবাড়ী বিওপির সদস্যরা উপজেলার জাকিরটারী এলাকায়
অভিযান চালান। এ সময় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে তারা সঙ্গে থাকা মালামাল ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৩ বোতল মদ জব্দ করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানবপাচার প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”