1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
 মেহেন্দিগঞ্জে নৌকাডুবিতে দুই তরুণ জেলে নিখোঁজ-বেঁচে ফেরাদের চোখে আতঙ্ক! - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

 মেহেন্দিগঞ্জে নৌকাডুবিতে দুই তরুণ জেলে নিখোঁজ-বেঁচে ফেরাদের চোখে আতঙ্ক!

– মেঘনার বুকে কালবৈশাখীর ছোবল

reporter এস এম শাহ আলম ,বরিশাল
calendar প্রকাশিত: ৩ মে, ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ

বৈশাখের রুদ্র রূপ দেখল মেহেন্দিগঞ্জ। কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে মেঘনা নদীতে জেলে নৌকা ডুবে দুই তরুণ জেলে নিখোঁজ হয়েছেন। গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার দাদপুর পুরাতন ফেরিঘাট এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন—চরএককরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উত্তরচর গ্রামের আলম মালতিয়ার ছেলে শিপন (২০) ও একই গ্রামের আবদুর রহিম সরদারের ছেলে জুয়েল সরদার (২১)। দুজনেই পেশায় জেলে।

প্রাণে বেঁচে ফেরা জেলে মামুনের কণ্ঠে তখনও আতঙ্ক। তিনি বলেন, দুপুরে আমরা চারজন নৌকায় জাল তুলতেছিলাম। আকাশে মেঘ ছিল, কিন্তু এমন ঝড় হবে বুঝিনি। হঠাৎ প্রচণ্ড বেগে কালবৈশাখী শুরু হলো। কিছু বোঝার আগেই নৌকাটা উল্টে গেল। আমরা চারজনই নদীতে ছিটকে পড়লাম। আমি আর আজিম কোনোমতে সাঁতরে পাড়ে উঠলাম। কিন্তু শিপন আর জুয়েলকে আর দেখলাম না। চোখের সামনে ওরা তলিয়ে গেল।

নিখোঁজ জুয়েলের মামাতো ভাই মো. আফসার হোসেন জানান, খবর পেয়েই আমরা ট্রলার নিয়ে নদীতে নেমেছি। কিন্তু স্রোতের টানে ওদের কোথাও খুঁজে পাচ্ছি না। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নদীর পাড়ে ভিড় করেন শত শত মানুষ। নিখোঁজ শিপন ও জুয়েলের মা-বাবা, ভাই-বোনের আহাজারিতে ভারী হয়ে ওঠে মেঘনার আকাশ-বাতাস। স্বজনরা ট্রলার নিয়ে পুরো এলাকা চষে বেড়ালেও সন্ধ্যা পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি।

স্থানীয় ইউপি সদস্য মো. স্বপন বাঘা বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। আমরা ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সহায়তা কামনা করছি।
মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান বলেন, বিষয়টি জানার পরপরই আমরা উদ্ধারকাজে প্রস্তুতি নিচ্ছি। নিখোঁজ দুজনকে উদ্ধারে সব ধরনের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com