1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
বিএনপি সহ বিভিন্ন সংগঠন শেরে বাংলার সমাধিতে শ্রদ্ধা নিবেদন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

বিএনপি সহ বিভিন্ন সংগঠন শেরে বাংলার সমাধিতে শ্রদ্ধা নিবেদন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ

সোমবার (২৭ এপ্রিল) শেরে বাংলার ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দোয়েল চত্বরে তিন নেতার মাজারে ফজলুল হকের সমাধিতে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকাল নজরুল ইসলাম বলেন, এ কে ফজলুল হক পুরো বাংলার গণমানুষের নেতা ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, আদালত প্রতিষ্ঠাসহ গণমানুষের কল্যাণে অসংখ্য অবদান আছে তার।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, প্রজাস্বত্ব আইনের কারণে বাংলাদেশের কৃষিজীবীরা এখন সুফল পাচ্ছেন। তবে, তাকে নিয়ে আলোচনা কম হচ্ছে। এ সময় তার পরিবারের সদস্যরা বলেন, বাঙালি জাতির রাজনৈতিক পিতা শেরে বাংলাকে বিভিন্ন সময়ে পাঠ্যপুস্তক থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে।
বিএনপি সরকার এবং বিরোধী দল যেন পাঠ্যপুস্তকে শেরে বাংলার আলোচনা ফিরিয়ে আনে সেই দাবি জানান তারা। এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সফু সহ প্রমুখ।
এছাড়াও শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের চেয়ারম্যান সেলিনা আক্তার ও নির্বাহী চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা’র নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং মাজার চত্বরে মানববন্ধন কর্মসূচিতে তারা বলেন, শেরে বাংলা সমাধিস্থলে একটি যাদুঘর ও গবেষণা কেন্দ্র স্থাপন করতে হবে। তারা আরো বলেন, পদ্মাসেতু নামকরন শেরে বাংলার নামে করতে হবে ও পাঠ্যপুস্তকে শেরে বাংলাকে যথাযথভাবে তুলে ধরতে হবে। নেতৃবৃন্দ আরো বলেন, শেরে বাংলার জন্ম ও মৃত্যু বার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন করার দাবি জানান।
শেরে বাংলার সমাধিস্থলে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল লতিফের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও শেরে বাংলা ফাউন্ডেশন, বরিশাল বিভাগ সমিতিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com