1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
বগুড়া সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়-২০২৬ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

বগুড়া সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়-২০২৬

reporter মিনহাজুল ইসলাম, বগুড়া
calendar প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৬, ২:৩৮ অপরাহ্ণ

৯ এপ্রিল ২০২৬ বগুড়া সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়-২০২৬ইং অনুষ্ঠানটি এক আন্তরিক ও তাৎপর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসক, বগুড়া জেলা পরিষদ ও বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল তৌয়ব জাকির। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষাঙ্গনের সার্বিক উন্নয়নে জেলা প্রশাসনের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনই নয়, নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেকে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরও উল্লেখ করেন, সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, তবে এসব পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।
তিনি গঠনমূলক সমালোচনার মাধ্যমে বলেন, অনেক ক্ষেত্রেই উন্নয়ন কার্যক্রম পরিকল্পনায় সীমাবদ্ধ থেকে যায় বা বাস্তবায়নে ধীরগতি দেখা যায়। তাই সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ, স্বচ্ছতা বজায় রাখা এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়ানো হলে শিক্ষার মানোন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়ার আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com