1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
কাপাসিয়ায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, একজনকে জরিমানা ও একটি এসকেভেটর আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

কাপাসিয়ায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, একজনকে জরিমানা ও একটি এসকেভেটর আটক

reporter মোঃ ফরহাদ হোসেন
calendar প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬, ৩:২৮ অপরাহ্ণ

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয় এবং একটি এসকেভেটর আটক করা হয়েছে।

রোববার কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের সাফাইশ্রী ঘাটের পাশে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অপরদিকে একই দিনে উপজেলার চাঁদপুর ইউনিয়নের মৈশাধামনা গ্রামে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি এসকেভেটর আটক করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com