1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ধলঘাটায় ভাড়াটে সন্ত্রাসী দিয়ে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অভিযোগ গিয়াস উদ্দিনের বিরুদ্ধে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

ধলঘাটায় ভাড়াটে সন্ত্রাসী দিয়ে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অভিযোগ গিয়াস উদ্দিনের বিরুদ্ধে

reporter নুরুল ইসলাম সুমন, চট্টগ্রাম
calendar প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬, ৩:১৩ অপরাহ্ণ

কক্সবাজারের ধলঘাটা এলাকায় ভাড়াটে সন্ত্রাসী দিয়ে প্রবাসীর ক্রয়কৃত জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে গিয়াস উদ্দিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি ধলঘাটা সাপমারার ডেইল এলাকার রৌশন আলীর ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, নুর আহমদের ছেলে প্রবাসী সেকান্দর আলী কক্সবাজারের সাহিত্যিকা পল্লী এলাকায় প্রায় ২ কানি ৫০ হরা জমি ক্রয় করেন। তিনি জমিটির চারপাশে বাউন্ডারি দেয়াল নির্মাণ করে সংরক্ষণ করে রাখেন। তবে সম্প্রতি গিয়াস উদ্দিন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে এসে ওই জমি ও বাড়িঘর জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন সেকান্দর আলী।
ভুক্তভোগী সেকান্দর আলী জানান, গিয়াস উদ্দিন তার সৎ ভাই। তিনি দীর্ঘদিন বিদেশে থাকায় জমি ক্রয়ের জন্য সব টাকা মায়ের কাছে পাঠিয়েছিলেন। পরে কাগজপত্রে কৌশলে গিয়াস উদ্দিনের নাম যুক্ত করা হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, তার উপার্জিত অর্থ দিয়ে গিয়াস উদ্দিনের পড়াশোনা, বিয়ে ও চাকরির ব্যবস্থাও করেছিলেন। কিন্তু পরবর্তীতে গিয়াস উদ্দিন বিভিন্নভাবে প্রতারণা করে টাকা আত্মসাৎ করেন এবং ভুয়া চেক দিয়ে তাকে প্রতারিত করেন। এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে বলেও জানান তিনি।
সেকান্দর আলীর দাবি, তার লবণ ব্যবসার প্রায় ৬০ লাখ টাকার লবণও গিয়াস উদ্দিন আত্মসাৎ করেছেন। এছাড়া তার বন্ধকী জমি ও ওয়াকফ করা জায়গাও জোরপূর্বক দখল করে ভোগ করছেন বলে অভিযোগ করেন তিনি। বর্তমানে দেশে থাকা তার মেয়েও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান প্রবাসী সেকান্দর।
এ বিষয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শী কুতুব উদ্দিন বলেন, “আমরা জানি জায়গাটি প্রবাসী সেকান্দর আলী ক্রয় করেছেন। গিয়াস উদ্দিন এতদিন দেখাশোনা করতেন। এখন তিনি জোর করে জায়গা দখলের চেষ্টা করছেন বলে শুনেছি।”
সাপমারার ডেইল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আবু ছাদেক বলেন, “দুজনই আমাদের আত্মীয়। শুনেছি জায়গাটি সেকান্দর আলী কিনেছিলেন। তখন গিয়াস উদ্দিনের তেমন আর্থিক সামর্থ্য ছিল না। সেকান্দর আলী বিদেশে থাকায় জায়গা দেখভালের দায়িত্ব গিয়াস উদ্দিনকে দিয়েছিলেন।”
এ বিষয়ে গিয়াস উদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি। তবে ভুক্তভোগী প্রবাসী সেকান্দর আলী প্রশাসনের কাছে তার জমি ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com