1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কক্সবাজার উত্তর বনবিভাগের ৩ দিনের কর্মশালা শুরু হয়েছে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও দুটি যানবাহন জব্দ বরিশালের সদর উপজেলায় সিন্ডিকেট জুটি: ইউএনও ফরিদা সুলতানার তদবিরে গোপালগঞ্জের সাদিকুর রহমান উপজেলা প্রকৌশলী ছাতকে চৈলতার ঢালায় চেলা নদীর পাড় কেটে অবৈধ বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা পারিবারিক কলহের জেরে বিষ পানে প্রাণ হারালেন মিম আক্তার গাজীপুর জেলা প্রশাসকের উদ্যোগে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সরকারি চাল বিতরণ লালমনিরহাটে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, অনিয়মে জরিমানা শ্যামনগরে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে লিডার্স -এর প্রকল্পের উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত আত্রাই উপজেলার দরিদ্র ও অসুস্থ মানুষের মধ্যে মাননীয় সংসদ সদস্যের অনুদানের চেক প্রদান। অতি বৃষ্টিতে খুলনার চার জেলায় আট হাজার কৃষক ক্ষতিগ্রস্ত মাদকমুক্ত গোয়াইনঘাট গঠনে থানায় ঐক্য পরিষদের ১১ দফা স্মারকলিপি!

কক্সবাজার উত্তর বনবিভাগের ৩ দিনের কর্মশালা শুরু হয়েছে

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৯ জুলাই, ২০২৪, ৭:৫০ অপরাহ্ণ

এস এম হুমায়ুন কবির,কক্সবাজার: কক্সবাজার উত্তর বনবিভাগের বাঁকখালি রেঞ্জ কার্যালয়ে টেকসই বন ও জীবিকা ( সুফল) প্রকল্পের অধিনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাড়িতে মাইক্রোসাইট ভিত্তিক শাক-সবজি, ঔষধি ও বনজ বৃক্ষ রোপনে দক্ষতা উন্নয়ন শীর্ষক ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালা বাঁকখালি বন রেঞ্জ কার্যালয়ে ৯ জুলাই সকাল ৯ ঘটিকায় শুরু হয়েছে। কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন টেকসই বন ও জীবিকা ( সুফল) প্রকল্পের গ্রাম উন্নয়ন কমিটির উপকারভোগীদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ১১ জুলাই শেষ হবে। বাঁকখালি বন রেঞ্জ অফিসার সরওয়ার জাহানের সভাপতিত্বে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার উত্তর বনবিভাগের সহকারী বনসংরক্ষক ডঃ প্রাণতোষ চন্দ্র রায়।

উদ্বোধকের বক্তব্যে এসিএফ ডঃ প্রাণতোষ চন্দ্র রায় প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বলেন,বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ৪১ বাস্তবায়নে সবাই কে রুটিন মাফিক কর্মযজ্ঞ চালিয়ে যেতে হবে।হতদরিদ্র জনগোষ্ঠী কে সুফল প্রকল্পের মাধ্যমে অর্থনৈতিক সাপোর্ট দিয়ে উন্নত রাষ্ট্রে পরিনত করার অগ্রযাত্রা আরো বেগবান করতে হবে।তাহলেই বঙ্গবন্ধু কন্যার স্বপ্ন আধুনিক ও উন্নত বাংলাদেশ হবে।

প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে সহকারী বন সংরক্ষক ড প্রাণতোষ চন্দ্র রায় আরো বলেন,সুফল প্রকল্পের মাধ্যমে সমিতি থেকে যারা লোন নিয়েছেন সবাই কে নিয়ম মাফিক মাসিক কিস্তি পরিশোধ করতে হবে এর ব্যত্যয় ঘটলে ঋণ খেলাপী দের বিরুদ্ধে বন আইনে কঠোর ব্যবস্হা নেওয়া হবে।

সকাল ৯ ঘটিকায় বাকঁখালী রেজ্ঞ অফিস কার্যালয়ে ৩ দিনের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাঁকখালি রেঞ্জ অফিসার সরওয়ার জাহান, বেলতলি এফসিভি আহবায়ক সাংবাদিক এস এম হুমায়ুন কবির, ঘিলাতলি বনবিট ও কচ্ছপিয়া বনবিট কর্মকর্তা ফরেস্টার আবদুস সাত্তার, বাঁকখালি সদর বিট কর্মকর্তা কুদ্দুসুর রহমান,বাঁকখালি রেজ্ঞের হেডম্যান আবদুস সালাম প্রমুখ।

প্রায় শতাধিক উপকার ভোগী নারী পুরুষ উক্ত প্রশিক্ষণ কর্মশালা অংশ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com