1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
সিদ্ধিরগঞ্জে ভোক্তা অধিকার অধিদফতরের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

সিদ্ধিরগঞ্জে ভোক্তা অধিকার অধিদফতরের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

reporter সোহাদ হোসেন প্রান্ত, নারায়ণগঞ্জ
calendar প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৫ অপরাহ্ণ

নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ এলাকায় বাজার তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়। অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করায় চারটি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে চিটাগাং রোডের হাজী আহসানউল্লাহ কাঁচাবাজার এবং সিদ্ধিরগঞ্জপুল এলাকার খাজা মার্কেট কাঁচাবাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদফতরের নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।
অভিযান চলাকালে বাজারের বিভিন্ন দোকানে নির্ধারিত নিয়ম অনুযায়ী দৃশ্যমান স্থানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার প্রমাণ পাওয়া যায়। এ কারণে মনির স্টোর, মৌলিক স্টোর অ্যান্ড মসলা ঘর এবং আল মদিনা স্টোরসহ মোট চারটি প্রতিষ্ঠানকে নগদ ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় অভিযানে কৃষি বিপণন অধিদফতরের প্রতিনিধিরা এবং জেলা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় নিয়ম লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং ব্যবসায়ীদের আইন মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com