1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

reporter মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো
calendar প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ

খুলনায় বিনম্র শ্রদ্ধা এবং যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে গতকাল ২১ শে ফেব্রুয়ারি মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস – ২০২৬ পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসুচি পালন করা হয়। একুশের প্রথম প্রহরে নগরীর শহিদ হাদিস পার্কে শহিদ বেদিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর ও জেলা ইউনিট, খুলনা বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মো: মোখতার আহমেদ, কেএমপির কমিশনার মোহাম্মাদ জাহিদুল হাসান, জেলা প্রশাসক আ,স,ম জামসেদ খোন্দকার, জেলা পরিষদ, কেডিএ, চেম্বার অব কমার্স, আইনজীবী সমিতি, বিভিন্ন সরকারি দপ্তর, খুলনা প্রেসক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান মহানগর ও জেলা বিএনপি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবি সংগঠন এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। সুর্যদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারী, সায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। ভোর হতেই প্রভাত ফেরী সহযোগে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহিদ বেদিতে পুস্পার্ঘ্য অর্পন করে। নগর ভবনে সিটি কর্পোরেশনের আয়োজনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। মহান শহিদ দিবস উপলক্ষ্যে বাদ জোহর কালেক্টরেট জামে মসজিদ সহ নগরীর সকল মসজিদে ভাষা শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়া মন্দিরে র্গীর্জা ও অন্যান্য উপাসানালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। একইভাবে দিবসটি উপলক্ষ্যে খুলনা প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মো: মোখতার আহমেদ বলেন, ভাষা আন্দোলনের মধ্যেই সুপ্ত ছিল স্বাধীনতার বীজ। মাতৃভাষা আমাদের আত্মার সাথে গেঁথে আছে। বিদেশি ভাষা শিখতে গেলেও আগে মাতৃভাষা ভালোভাবে দখল থাকতে হয়। বাংলা ভাষাকে সর্বক্ষেত্রে প্রধান্য দিতে হবে। তিনি আরো বলেন, শুধু একুশে ফেব্রুয়ারি নয়, সারা বছরই বাংলা ভাষাকে হ্নদয়ে ধারন ও লালন করতে হবে৷ খুলনা জেলা প্রশাসক আ,স,ম জামসেদ খোন্দকারের সভাপতিত্বে আরো বক্তব্যে রাখেন, কেএমপির কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, পুলিশের অতিরিক্ত রেঞ্জ ডিআইজি শেখ জয়েন উদ্দীন ও পুলিশ কমিশনার মোঃ মাহবুবুর রহমান। দিবসটির তাৎপর্য তুলে ধরে জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা বিশেষ নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশ করে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com