1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ডিমলায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

ডিমলায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

reporter মোঃ রায়হান পারভেজ নয়ন,ডিমলা নীলফামারী
calendar প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩২ অপরাহ্ণ

নীলফামারীর ডিমলায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামান এর সভাপতিত্বে দিবসটি উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান, ডিমলা থানার অফিসার ইনচার্জ (চলতি দায়িত্ব) ঠাকুর দাস রায়,উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অবঃ প্রভাষক আবুল কাশেম সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশরাফুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (টিসিএফ) মামুনুর রশিদ,উপজেলা সমবায় কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফারুক হোসেন, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক রইসুল আলম চৌধুরী, সদস্য গোলাম রব্বানী প্রধান,বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা সদর ইউনিয়নের আমির নুরমোবাশ্বের হোসেন,জামায়াত নেতা মিনানুরজ্জামান মিন্টু, এনসিপি নেতা শাকিল প্রধান,রাশেদুজ্জামান রাশেদ, মজিবুল, সরকারি মহিলা কলেজের প্রভাষক মাহবুব খান, বিএমআই কলেজের অধ্যক্ষ আব্দুল কাদেরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় সাংবাদিকগন।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হবে। জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাজ ধারণ, প্রভাতফেরি, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ভাষা শহীদদের স্মরণে রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে বলে সভায় জানানো হয়। শহীদ মিনার প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, আলোকসজ্জা এবং সাউন্ড সিস্টেম স্থাপনের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান বলেন, যথাযথ মর্যাদায় দিবসটি পালনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

উল্লেখ্য, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় আত্মত্যাগকারী ভাষা শহীদদের স্মরণে প্রতিবছর দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। ১৯৯৯ সালে ইউনেসকো দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। বর্তমানে এটি বিশ্বজুড়ে ভাষাগত বৈচিত্র্য ও মাতৃভাষার মর্যাদা রক্ষার প্রতীক হিসেবে পালিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com