1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে সারাদেশে পবিত্র শবে বরাত পালিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত রাতের আঁধারে পদ্মার বালিতে সিন্ডিকেটের দৌরাত্ম্য, ভোগান্তিতে পদ্মাপাড়ের মানুষ। খুলনা ক্রিসেন্ট মিলের কাঁধে ৬২ টি মামলা কু-প্রস্তাবে রাজি না হওয়ায় তিন মাসের অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে মারধরের অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত- ২  পতাকা বৈঠকের পর কুষ্টিয়া সীমান্তে শূন্যরেখা থেকে সেই ১২ জনকে সরিয়ে নিলো বিএসএফ বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে পটিয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে কৃষকের ধানি জমিতে রমরমা মাটি কাটার উৎসব নির্বাচন কমিশনের অবহেলায় এনআইডি কার্ড ভুল হওয়ার প্রায়শ্চিত্ত কেন জনগণ ভোগ করবে? রামেকে ‘মৃত্যু বাণিজ্য’! লাশবাহী অ্যাম্বুলেন্সে সিন্ডিকেটের দৌরাত্ম্য, ভাড়ায় গলাকাটা নৈরাজ্যের অভিযোগ

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে সারাদেশে পবিত্র শবে বরাত পালিত

reporter খোন্দকার সাফিউল আলী
calendar প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৩ অপরাহ্ণ

গত ৪ ফেব্রুয়ারি ২০২৬ যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সারাদেশে পালিত হয়েছে ১৪৪৭ হিজরি সনের পবিত্র শবে বরাত।

লাইলাতুল বারাআত বা সৌভাগ্যের রজনী হিসেবেও পরিচিত এ রাতে ধর্মপ্রাণ মুসলমানগণ মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ এবাদত বন্দেগির মাধ্যমে কাটান। এছাড়াও মুসলিম উম্মাহর সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুসলমানরা মসজিদে মসজিদে আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন। এ উপলক্ষে আজ বুধবার রয়েছে সরকারি ছুটি।

এদিকে এ উপলক্ষে গতকাল বাদ মাগরিব রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল বারাআতের ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে ওয়াজ করেন ঢাকার বাদামতলী শাহজাদা লেন জামে মসজিদের খতিব মুফতি মাওলানা নজরুল ইসলাম কাসেমী।

এরপর রাত সাড়ে আটটায় পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল বারাআতের শিক্ষা, করণীয় ও বর্জনীয় বিষয়ে ওয়াজ করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ডক্টর মোহাম্মদ হারুনুর রশীদ।

পবিত্র শবে বরাত উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, ইসলামিক মিশন কেন্দ্র ও ইমাম প্রশিক্ষণ একাডেমিতে অনুরূপ আলোচনা সভা, ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com