1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নান্দাইলে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করেই উল্টো বিদ্যুৎ কর্মীদের উপর হামলা। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নড়াইলে কৃষক দলের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো নান্দাইলে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর চেক হস্তান্তর ও শিক্ষা বৃত্তি প্রদান পাঁচবিবির আটাপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন ইউপি চেয়ারম্যান আবু চৌধুরী সখীপুরে বেড়েছে জোঁকের উপদ্রব, চরম ভোগান্তিতে কৃষক চাঁদা না দিলে বাড়ে চুরি-ছিনতাই! নিরাপত্তার নামে নৌযান থেকে চাঁদা আদায়ের অভিযোগ গণভোট অবৈধ হলে বিএনপির সরকারও অবৈধ, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী: হালুয়াঘাটে সারজিস ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর উদ্যোগে চকরিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিস্ট ফাউন্ডেশনের উদ্যোগে মৃত লাইফ মেম্বারদের পরিবারের মাঝে বীমার অর্থ প্রদান কুতুবপুরে শ্রমিক দল নেতার নিয়ন্ত্রনে অবৈধ গ্যাস সংযোগের হিড়িক

নান্দাইলে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করেই উল্টো বিদ্যুৎ কর্মীদের উপর হামলা।

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৫ জুন, ২০২৪, ১:৩৬ পূর্বাহ্ণ

কামরুজ্জামান রুবেল , নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইলে জুন মাস উপলক্ষে বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের লক্ষে তোর-জোর চলছে। বেশ কিছুদিন যাবৎ বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের পরিশোধ করার জন্য মাইকিং সহ বিদ্যুৎ বিলের কাগজে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করার তাগিদ দিয়ে আসছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরইমধ্যে সংশ্লিষ্ট লোকজন বাড়ি বাড়ি গিয়ে বকেয়া বিদ্যুৎ বিলের তালিকা অনুযায়ী বকেয়া বিদ্যুৎ বিল আদায় করছে এবং বকেয়া বিদ্যুৎ বিল আদায় না হলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করন অভিযান পরিচালনা করছে।

তারই ধারাবাহিকতায় সোমবার (২৪জুন) দুপুরে
পৌরসভার ১নং ওয়ার্ড কাঠলীপাড়া এলাকায় উক্ত অভিযান পরিচালনা করার সময় বকেয়া বিদ্যুৎ বিল চাইলে, গ্রাহক বকেয়া বিল পরিশোধ না করে উল্টো অভিযান পরিচালনা কর্মীদের উপর ধারালো দা নিয়ে ধাওয়া করে বলে অভিযোগ উঠেছে।

কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নান্দাইল জোনাল অফিসের কর্মকর্তা বিপ্লব সরকার জানান, কাটলীপাড়া গ্রামের মৃত খুরশেদ আলী ফকিরের ছেলে বাককেম ফকিরের কাছে গত ৫ মাসের ৭ হাজার ১শত ৯১টাকা বিদ্যুৎ বিল বকেয়া আছে। বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে ব্যর্থ হয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে গেলে বিদ্যুৎ অফিসের লোকজনকে ধাটালো দা নিয়ে ধাওয়া করে বাককেম ফকির ও তার ছেলে ফাহাদ।
খোঁজ নিয়ে জানা যায়, সংশ্লিষ্ট লোকজন খবর পেয়ে ডি.জি.এম. বিপ্লব কুমার সরকার ও সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান, নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম সহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা গিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে।
সোসাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও ফুটেজে দেখা যায়, কিশোরগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির আওতাধীন নান্দাইল পল্লী বিদ্যুতের ডিপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) বিপ্লব কুমার সরকার, সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফয়জুর রহমান সহ পুলিশ প্রশাসনের সহযোগিতায় বাককেম ফকিরের বাড়িতে বিদ্যুৎ অফিসের লোকজন বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে গেলে বাককেম ফকিরের ছেলে ফাহাদ আবারও তেড়ে আসে। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যের হস্তক্ষেপে বিদ্যুৎ অফিসের লোকজন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com