এক সময় গরুর সাহায্যে সরিষার তেল মাড়াই করা হতো, এই পদ্ধতিতে পাওয়া যায় খাঁটি সরিষার তেল। সময়ের বিবর্তনে আধুনিক যন্ত্রের আগমনে এই ঐতিহ্য প্রায় হারিয়ে যেতে বসেছে।
তবুও গ্রাম বাংলার কিছু কিছু গ্রামে আজও ধরে রেখেছে সেই প্রাচীন ঐতিহ্য। এখনো চালিয়ে যাচ্ছেন পুরনো রীতিতে গরুর গাড়ি থেকে সরিষার তেল সংগ্রহের কাজ। এমনই এক ব্যক্তির দেখা মিলেছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা কাজীহাল ইউনিয়নের হযরতপুর গ্রামে।
ঘানি ভাঙ্গা সরিষার তেল বিক্রয় করে সংসার চলে ফজলু মিয়ার। বাপ-দাদার ঐতিহ্য ধরে রাখা নতুন প্রজন্মকে খাঁটি সরিষার তেলের সাদ পৌঁছে দিতে তিনি আজও আঁকড়ে ধরে রেখেছে সেই ঘানির পদ্ধতি। আধুনিক যন্ত্রের ভিড়েও গরুর সাহায্যে সরিষা থেকে তেল মাড়াই করে চলেছেন তিনি।
ফজলু মিয়া বলেন বিভিন্ন এলাকা মানুষ আমার কাছ থেকে সরিষার তেল ক্রয় করে। স্থানীয় সুধীজনদের মতে এই ঐতিহ্যবাহী গরুর তেলের ঘানি শুধু টিকিয়ে রাখায় নয়। নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তোলা এখন সময়ের দাবি। তাদের প্রত্যাশা আধুনিক যন্ত্রের ভিড়ে হারিয়ে যাওয়া এই প্রাচীন শিল্প টিকিয়ে রাখতে সরকার কার্যকর উদ্যোগ নিবে।