1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
মাইজভাণ্ডারী দরবারের সুফি সাধক আহমদ উল্লাহর দ্বিশত জন্মবার্ষিকীতে পটিয়ায় ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

মাইজভাণ্ডারী দরবারের সুফি সাধক আহমদ উল্লাহর দ্বিশত জন্মবার্ষিকীতে পটিয়ায় ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচি

reporter মো: ইব্রাহীম চৌধুরী,পটিয়া (চট্টগ্রাম)
calendar প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৬, ৩:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রামের মাইজভাণ্ডারী দরবারের প্রখ্যাত সুফি সাধক হযরত আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.)–এর দ্বিশত জন্মবার্ষিকী ও ১২০তম ওরশ শরীফ উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় ফ্রি ব্লাড গ্রুপিং নির্ণয় কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গত রবিবার (১৮ জানুয়ারি) সকালে আঞ্জুমানে মুত্তাবিয়ানে গাউছে মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়ার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।পটিয়া উপজেলার আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনা মূল্যে ব্লাড গ্রুপিং নির্ণয় করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানের পটিয়া উপজেলা কমিটির সভাপতি ওমর ফারুক নাজিম এবং সহসভাপতি ডা. জাফর আহমদ। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, অর্থ সম্পাদক মো. আবদুল মালেক, শোয়েব আহমদ, মো. মুরাদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা। বক্তারা বলেন, ভক্তদের কাছে ‘গাউছুল আজম’ নামে পরিচিত হজরত আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.) মানবতা, নৈতিকতা ও সমাজকল্যাণের যে শিক্ষা দিয়েছেন, তা অনুসরণ করে সামাজিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা মত দেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com