1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা

reporter মো. আশিকুর রহমান রানা, সিলেট
calendar প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৬, ৩:৩২ অপরাহ্ণ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এর সিলেটে আগমন উপলক্ষে বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা  গত সোমবার (১২ জানুয়ারি) সকালে বিশ্বনাথ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় বক্তারা বলেন, তারেক রহমানের আগমন সিলেটবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মুহূর্ত। এই কর্মসূচিকে সফল করতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে কর্মসূচি বাস্তবায়নের জন্য সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তারেক রহমানের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সভায় কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন উপকমিটি গঠন, দায়িত্ব বণ্টন এবং সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিশ্বনাথ উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপি আহবায়ক কমিটির সদস গুলজার খান, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, বিশ্বনাথ উপজেলা বিএনপি সাবেক আহবায়ক গৌছ খান, যুক্তরাজ্য অল্ডহাম বিএনপি সভাপতি জামাল উদ্দিন, উপজেলা বিএনপি সহ সভাপতি আব্দুল মতিন মেম্বার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বশির আহমদ, উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক মোনায়েম খান, সিরাজ আহমদ, জামাল আহমদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপি সাবেক সহ সাংগঠনিক সেবুল আহমদ, আব্দুল মমিন মুন্না, আসাদুজ্জামান নুর আসাদ, শামীম আহমদ, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এমাদ উদ্দিন খান চেয়ারম্যান, তারেক আহমদ খজির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বিন্দু মালাকার, আব্দুল জলিল, উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক আমির উদ্দিন, সহ প্রচার সম্পাদক কয়েছ আহমদ শিকদার, খাজান্সী ইউনিয়ন বিএনপির সভাপতি মাও আবুল বশর মোঃ ফারুক, লামাখাজি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফয়জুল হক, অলংকারি ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আলতাব আলী, দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসমাইল খান, দেকলস ইউনিয়ন বিএনপির সভাপতি মারুফ আহমদ, সাধারণ সম্পাদক জিলুর রহমান, দশঘর ইউনিয়ন বিএনপির আহবায়ক শিহাব উদ্দিন, ইমাম উদ্দিন ইমাম,জেলা মহিলাদল নেত্রী সপ্না শাহীন, নাজমা বেগম,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল লতিব, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নুরুজ্জামান, সদস্য সচিব মোঃ আশিকুর রহমান রানা, কৃষক দলের সদস সচিব সুমন আহমদ মহিলা দলের আহবায়ক বিলকিস আক্তার পৌর শ্রমিক দলের যুগ্ম আহবায়ক শানুর আলী,উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসেন আহমদ পভেল পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব জাকির হোসেন ইমন প্রমুখ। এছাড়াও বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com