1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
বিরলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

বিরলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

reporter মোঃ লুৎফর রহমান, বিরল (দিনাজপুর) 
calendar প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দিনাজপুরের সুকন্যা ও গণতন্ত্র পূণরুদ্ধারের অবিসংবাদিত আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বিরল কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে দোয়া মাহফিল শেষে পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন এর সৌজন্যে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও বৃহত্তর বিজোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুলতান মাহমুদ।
পৌর বিএনপি’র দপ্তর সম্পাদক ও উপজেলা তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমানের সঞ্চালনায় দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা, সহসভাপতি শরিফুল ইসলাম, উপজেলা মহিলা দলের আহ্বায়ক জেবুন নাহার, পৌর শ্রমিকদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, পৌর ওলামা দলের আহবায়ক হাফেজ মাওলানা ফেলদৌস আলম, ৭নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক জহরুল ইসলাম আম্বলিয়া, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন বিপ্লব, পৌরযুবদলের যুগ্ম আহ্বায়ক বাদল, যুবনেতা আতাউর রহমান, উপজেলা তাঁতীঁদলের সদস্য আমিনুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। মুনাজাত পরিচালনা করেন পৌর ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা ফেলদৌস আলম। শেষে পৌর এলাকার শীতার্থ ব্যাক্তিবর্গের মাঝে পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন এর সৌজন্যে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com