1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
খুলনা নগরীতে যুবক গুলিবিদ্ধ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

খুলনা নগরীতে যুবক গুলিবিদ্ধ

reporter মোঃ রবিউল হোসেন খান, খুলনদ ব্যুরো
calendar প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৬, ৩:০২ অপরাহ্ণ

খুলনা নগরীতে রানা নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বুধবার রাত পৌনে ৮ টার দিকে খানজাহানআলী থানার যোগীপোল ইউনিয়নের যাব্দিপুর বউ বাজার এলাকায় সন্ত্রাসীরা তাকে গুলি করে। আহত রানা আড়ংঘাটার তেলিগাতী গ্রামের হোসেন শেখের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে গুলি সহ একটি দেশিয় শার্টারগান উদ্ধার করে। বর্তমানে আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খুলনা মেডিকেল হাসপাতালের সার্জারি ওয়ার্ড ৯-১০ এর চিকিৎসকরা জানায়, রানার বাম হাতের বাহুতে একটি এবং পিঠে দুইটি গুলি লেগেছে। পিঠের দুইটি গুলি খুবই গুরুতর। তার অবস্থা বর্তমানে আশংকা জনক। ভেতরে রক্তক্ষরণ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তার পরিবারকে । খানজাহানআলী থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, রাত পৌনে ৮ টার দিকে যাব্দিপুর বাজারে রানাকে লক্ষ্যে করে গুলি করে সন্ত্রাসীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থল হতে কার্তুজসহ একটি শার্টারগান উদ্ধার করা হয়। হামলাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com