1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
সিয়ান চে মেডিকেল ইনস্টিটিউশনের উদ্যোগে প্রবাসীদের মাঝে ইউএসবি ফ্যান বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

সিয়ান চে মেডিকেল ইনস্টিটিউশনের উদ্যোগে প্রবাসীদের মাঝে ইউএসবি ফ্যান বিতরণ

reporter মো: রেজাউল করিম
calendar প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫, ২:০২ অপরাহ্ণ

১২ অক্টোম্বর সকাল ৯ ঘটিকা দেশের প্রখর গরমে কর্মরত প্রবাসীদের একটু স্বস্তি দিতে সিয়ান চে মেডিকেল ইনস্টিটিউশন এর উদ্যোগে প্রবাসীদের মাঝে ইউএসবি ফ্যান বিতরণ করা হয়েছে। এই ব্যতিক্রমী উদ্যোগে প্রবাসীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংস্থার কর্মকর্তারা জানান, প্রবাসীরা দেশের অর্থনীতির প্রাণ—তাদের পরিশ্রমে দেশ এগিয়ে যাচ্ছে প্রতিদিন। তাই তাদের কর্মজীবনে সামান্য স্বস্তি ও আরাম দিতে এই ছোট্ট উপহার প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, “প্রবাসীরা শুধু রেমিট্যান্স প্রেরণ করেন না, তারা বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের বিভিন্ন প্রান্তে উজ্জ্বল করে তুলছেন। তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

সিয়ান চে মেডিকেল ইনস্টিটিউশন ভবিষ্যতেও প্রবাসীদের কল্যাণে এবং মানবিক কর্মকাণ্ডে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com