1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
প্রজেক্টরে তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

প্রজেক্টরে তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শন

reporter মোঃসোহেল, রাজশাহী 
calendar প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৫, ৩:২৭ অপরাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকার গ্রামবাংলার সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার রাত সাড়ে ৭টার দিকে নাটোরের মাধনগরে কৃষ্চূড়া চত্তরে ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে ওই সাক্ষাৎকারটি প্রদর্শন করা হয়। প্রজেক্টরে প্রদর্শিত ভিডিওতে দেখা যায়,তারেক রহমান বলেন,দীর্ঘ সময় পরে গণমাধ্যমে কথা বলার সুযোগ পেয়েছি এবং জনগণের সঙ্গে সরাসরি সংযোগ গড়তে চাই। তিনি আরও বলেন,নির্বাচন শুধুই ভোট নয়,এটি মানুষের অংশগ্রহণমূলক প্রক্রিয়া এবং পরিবেশ নিয়েও তিনি বক্তব্য প্রদান করেন।

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নির্দেশে সাক্ষাৎকার দেখানোর উদ্যোগ নেন,মোঃ তাহমিদুর রহমান সৌমিক,সৈকত হোসেন,সজিব সরদার,রুবেল সরদার,মেহেদী সরদার,সাগর হোসন,মাসুদ হোসেন,
রাকিব ইসরাক,আপেল মাহমুদ,শাকিল প্রাং,সাজু সরদার,বিল্পব সরদার,মিজানুর রহমানসহ প্রমূখ।

তারা বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর প্রথমবারের মতো সাক্ষাৎকার দিয়েছেন। প্রকৃতি পরিবেশ নিয়েও তিনি সচেতন,বিষয়গুলো আমাদের ভাল লেগেছে। অবশ্যই তিনি পরিবেশকর্মীদের পাশে থাকবেন। আমরা চাই গ্রামাঞ্চলের মানুষও যেন দেশের নেতৃত্ব ও বাস্তব অবস্থা সম্পর্কে সরাসরি দেখতে ও শুনতে পারেন

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com