1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের প্রতি আহবান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের প্রতি আহবান

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৯ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রামে বিরাজমান পরিস্থিতি শান্ত করে পাহাড়ে বসবাসরত বাসিন্দাদের মাঝে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সকল সম্প্রদায়ের মানুষকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার গণমাধ্যম পাঠানো এক সংবাদ বিবৃতিতে এই আহবান জানান সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ এর প্রধান সমন্বয়ক মোঃ মোস্তফা আল ইহযায। এসময় তিনি বলেন, পাহাড়ে বসবাসরত স্থানীয় বাসিন্দাদের জানমালের ক্ষয়ক্ষতি রোধে করা জরুরি। তাই কোনরূপ গুজবে কান না দিয়ে, সকল সম্প্রদায়ের জনগোষ্ঠীকে শান্ত থাকতে হবে এবং সাধারণ জনগণের ক্ষয়ক্ষতি হয় এমন যেকোনো কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে। পরিস্থিতি শান্ত রাখতে ও গুজব প্রতিরোধে প্রশাসনকে বিশেষ দৃষ্টি রাখতে হবে, প্রয়োজনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর থাকতে হবে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

পার্বত্য চট্টগ্রাম আমাদের দেশের এক অনন্য সম্পদ, যেখানে ভিন্ন ভাষা, সংস্কৃতি ও ধর্মের মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করছে। এই অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। কিন্তু সাম্প্রতিক সময়ে অঞ্চলটি নিয়ে আন্তর্জাতিক ভাবে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র কারীরা কিছু বিচ্ছিন্ন ঘটনার মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থানকে বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, পাহাড়ের মানুষ – বাঙ্গালি হোক বা অবাংঙ্গালি সবাই এই মাটির সন্তান। পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও সহমর্মিতার ভিত্তিতেই এখানে স্থায়ী শান্তি ও উন্নয়ন সম্ভব। বিভেদ নয়, ঐক্যই আমাদের শক্তি।

আমরা সকল পক্ষকে সংযম প্রদর্শন, গুজব এড়িয়ে চলা এবং শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান জানাচ্ছি। প্রতিটি অপরাধের ন্যায়ভিত্তিক সমাধান ও আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।

আসুন, পার্বত্য চট্টগ্রামকে প্রতিহিংসা, জাতিগত সংঘাত, সাম্প্রদায়িক বিভাজন দূর করে সম্প্রতি, ভালোবাসা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের ভূমি হিসেবে গড়ে তুলি।

সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ এর প্রধান সমন্বয়ক মোঃ মোস্তফা আল ইহযায আরও বলেন- সম্প্রতি খাগড়াছড়ি সদর উপজেলার সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণের ঘটনার সঠিক তদন্ত পূর্বক অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে। সেইসাথে উক্ত ঘটনাকে পুঁজি করে জেলার শান্তিশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের করতে হবে। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটের তার জন্য সরকার কে সজাগ থাকার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com