চট্টগ্রাম সীতাকুণ্ডে গত (২৮ সেপ্টেম্বর) ২০২৫ রবিবার সন্ধ্যায় কৃষি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ট্রেইনার হিসাবে উপস্থিত ছিলেন লুমিনাস মিরাকেল এগ্রো এন্ড কসমেটিক লিমিটেডের ডিভিশনাল ট্রেইনার ডি.কৃষিবদ মো.মুজিব উল্ল্যাহ্ তুষার, তিনি বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আর কৃষককে বাঁচাতে মাটি বাঁচাতে হবে। দেশর জনসংখ্যা বাড়ছে, খাদ্যের চাহিদাও বাড়ছে। তার সাথে পাল্লা দিয়ে ফসল উৎপাদন বাড়ানো হচ্ছে আধুনিক প্রযুক্তি ব্যবহারে। তবে আগের মতো খাদ্যের আর স্বাদ নেই। কারণ জমিতে অতিরিক্ত সার ব্যবহারে মাটির স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে। মো.কামরুল হাসানের সঞ্চালনায় শুরু হয়।
এতে আরো উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো.নাজিম উদ্দীন পারভেজ,জিএম মোহরম আলী, সীতাকুণ্ড পৌরসভার ডিলার মো.সাকিলসহ চল্লিশ জন কৃষক।