আমরা বৃহত্তর খুলনাবাসীর উদ্যোগে খুলনা নগরীতে ডেঙ্গু, চিকনগুনিয়া রোগ বিস্তার প্রতিরোধে ” মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্ন অভিযান” গতকাল বেলা ১১ টায় নগরীর ১৯ নং ওয়ার্ড অফিস চত্বর থেকে শুরু হয়। মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের কঞ্জারভেন্সি অফিসার মো: অহিদুজ্জামান খান ও ১৯ নং ওয়ার্ডের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মো: নাজমুল হক মুকুল।সংগঠনের সভাপতি মো: আরিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুক কচির সঞ্চালনায় মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রোটা: সরদার আবু তাহের, কবি সৈয়দ আলী হাকিম, এস এম মিজানুর রহমান, সিরাজুল ইসলাম লিটন, ইঞ্জিনিয়ার নাজমুল হুদা, মনির হোসেন, এস এম মনোয়ার হোসেন লাভলু, রুহুল আমিন মিঠু, মীর কাউসার মিজু, রোটা: এস এম ওয়াদুর রহমান বাবু, মো: ফিরোজ আহমেদ, জি এম ফারুক, মো: আজিজুল হক, মো: কামরুল ইসলাম কচি, এস এম হাসান, সাইদা পারভীন, সাংবাদিক মো: আনিসউদ্দিন, সুমন দে, আফরিদুল ইসলাম, নাজুল তারেক তুষার, রবিউল ইসলাম রবি প্রমুখ। মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে বক্তারা বলেন, ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ নির্মুল করা সম্ভব না হলেও এই রোগের বিস্তার রোধে নিজ বাড়ির আঙ্গিনা নিয়মিত পরিস্কার করার পাশাপাশি মশা প্রজনন স্থান ধংবস করতে পারলে এই রোগ অনেকাংশে নিয়ন্ত্রন করা সম্ভব।