1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
জয়পুরহাটে তৃতীয় শ্রেণীর মেধাবী শিক্ষার্থী তাসনিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

জয়পুরহাটে তৃতীয় শ্রেণীর মেধাবী শিক্ষার্থী তাসনিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

reporter সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট 
calendar প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ২:১১ অপরাহ্ণ

জয়পুরহাটের ক্ষেতলালে তৃতীয় শ্রেণীর মেধাবী শিক্ষার্থী তাসনিয়া জান্নাতকে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩সেপ্টেম্বর ) সকাল ১০ টায় ক্ষেতলাল উপজেলার বটতলী সানরাইজ মডেল স্কুলের শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবকদের আয়োজনে জয়পুরহাট – বগুড়া মহাসড়কের বটতলী বাসস্ট্যান্ডে এ মানববন্ধন ও কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীরা শিক্ষক কর্মচারী অবিভাবক ও এলাকা বাসী বিচার বিচার বিচার চাই, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই বলে স্লোগান দিতে থাকে।

মানববন্ধন ও কর্মসূচিতে বক্তব্য রাখেন বটতলী সানরাইজ স্কুলের প্রধান শিক্ষক মাহাবুব আলম,পৌর বিএনপির আহবায়ক প্রভাষক আব্দুল আলিম,জামায়াত নেতা আবদুল কুদ্দুস, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক তৈয়বুর রহমান, শালবন রহমানিয়া হাফেজা মাদ্রাসার শিক্ষক শামীম ওসমান সহ প্রমৃখ।

এ সময় বক্তব্য বক্তৃতারা বলেন।শিশু তাসনিয়া ছিলো মেধাবী ছাত্রী।তার খুনিদের আমরা অতি তারাতাড়ি গ্রেপ্তার চাই।অন্যথায় আমরা কঠোর আন্দোলনে যাবো।

গত ১৮ সেপ্টেম্বর শিশু তাসনিয়া নিখোঁজ হয়।নিখোঁজের তিন পর ঘাতক একরামুলের বাড়ির গরুর গোয়ালঘর থেকে শিশু তাসনিয়ার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে ক্ষেতলাল থানা পুলিশ। এতো এলাকা বাসী সহ সর্ব স্তরের জনগণ হত্যা কারীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com