গত ২১ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ বিকাল আনুমানিক ১৭.০০ ঘটিকার সময় র্যাব-১২ এর সিপিএসসি বগুড়ার একটি চৌকস আভিযানিক দল একটি অভিযান পরিচালনা করে বগুড়া জেলার শেরপুর থানাধীন দক্ষিন আমুইন গ্রামের সোনালিয়া পুকুর পাড়ের পূর্ব পাশে “মটর ঘরের মেঝের মাটির নিচে” হতে মূল্যবান কষ্টি পাথরের তৈরি একটি মূর্তি উদ্ধার সহ ০২ জন পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধাকৃত মূর্তিটির ওজন ১৯০ কেজি (একশত নব্বই), মুর্তির পা হতে মাথা পর্যন্ত দৈর্ঘ্য ৫৭ (সাতান্ন) ইঞ্চি এবং প্রস্থ ২৪ (চব্বিশ) ইঞ্চি। যাহার বাজার মূল্য ০২(দুই) কোটি টাকা প্রায় ।
গ্রেফতারকৃত আসামিদ্বয় ১। মোঃ আবুল বাসার রুবেল (৫৫), পিতা- মৃত-আফাজ উদ্দিন সরকার, মাতাঃ মোছাঃ আনোয়ারা বেগম, সাং- শেরুয়া, থানাঃ শেরপুর, জেলাঃ বগুড়া এবং ২। মোঃ আল আমিন সরকার (৪৮), পিতা-মৃত আবুবক্কর ছিদ্দিক সরকার, মাতাঃ মৃত- হাওয়া বেগম, সাং-রাঙ্গালিয়াগাতি, থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আসামিদ্বয় মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূর্তি নিজ হেফাজতে রেখে উচ্চমূল্যে বিক্রয় ও পাচারের কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বগুড়া জেলার শেরপুর থানায় একটি মামলা দায়ের এর কার্যক্রম প্রক্রিয়াধীন। র্যাবের এ ধরনের অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি