1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
বগুড়ার কাহালুতে কার্ডধারী ব্যাক্তির চাল আত্মসাৎ কারি মেম্বার আঃ গনি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

বগুড়ার কাহালুতে কার্ডধারী ব্যাক্তির চাল আত্মসাৎ কারি মেম্বার আঃ গনি

reporter স্টাফ রিপোর্টার
calendar প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১:০৪ অপরাহ্ণ

বগুড়া কাহালু উপজেলা ২ নং কালাই ইউনিয়ন ২নং ওয়ার্ডের, কার্ডধারি ব্যাক্তির চাল উত্তোলন করে নিজেই ভোগ করেছেন মেম্বার আঃ গনি।
জানা যায় কালাই ইউনিয়ন পরিষদ ভিডাব্লিউবি কার্ডধারি ব্যাক্তির নাম ব্যাবহার করে নিজেই চাল উত্তোলন করে। যাহা সেই ব্যাক্তি নিজে জানে না। পরে সে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দাখিল করেন। ২নং ওয়ার্ডের তুলি আকতার ও সুজিনার, চাল আত্মসাৎ করা হয়। তারা প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাওয়ার কথা, কিন্তু তারা সেটি পায়না। মেম্বার আঃ গনি নিজেই সে চাল তোলে। এবং মেম্বার আঃ গনি একই পরিবার থেকে ৬ জন ব্যাক্তির নামে ভিডব্লিউবি কার্ড করে দেন। সেখানে তার তিন ছেলে, জামাই, ভাতিজি ও ভাতিজার নামে কার্ড করে। সাধারণ গরিব মানুষ সেখান থেকে বঞ্চিত হয়। তার কাছে ওয়ার্ডের যে ব্যাক্তি কার্ড করতে যায়, টাকা ছাড়া কোন কাজ হয়না। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কাওছার হাবিব এর সঙ্গে মোবাইলে যোগাযোগ করতে গেলে, তিনি জানান এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com