1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

গোমস্তাপুরের এক রাজমিস্ত্রির মাদারীপুর জেলায় ছাদ থেকে পড়ে মৃত্যু

  • আপডেট সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রাজমিস্ত্রি সজীব আলী (৩১)গত  শুক্রবার ১২ সেপ্টেম্বর দুপুর পৌনে একটার দিকে মাদারীপুর জেলায় ছাদ থেকে পড়ে মৃত হয়েছে। মৃত সজীব গোমস্তাপুর উপজেলার গোপাল নগর গ্রামের মর্তুজার ছেলে। এ ঘটনায় আটকৃত লিটন নাচোল উপজেলার উজিরপুর কসবা গ্রামের জব্দুলের ছেলে। ঘটনাস্থল: মাদারীপুর জেলার মাদারীপুর থানাধীন শিরখরা ইউনিয়নের শিরখরা গ্রামের জনৈক মোঃ জামাল এর নর্মিাধীন বাড়ীতে এ ঘটনা ঘটে।

গত ১৯ আগষ্ট মঙ্গলবার রাজমিস্ত্রির কাজের জন্য মাদারীপুর জেলার মাদারীপুর থানাধীন শিরখরা ইউনিয়নের শিরখরা গ্রামের জনৈক মোঃ জামাল, পিতা-মৃত ইউনুস আলী, এর নবনির্মিত বিল্ডিং এর কাজ করার জন্য যায়। গত ১২ সেপ্টেম্বর শুক্রবার দুপুর অনুমান পৌনে একটার সময় উক্ত বিল্ডিং এর দ্বিতীয় তলায় নির্মান কাজ চলাকালীন সহকর্মী লিটন এর সাথে সজীব এর কাজের বিষয় নিয়া কথা কাটাকাটি হয়।
কথা কাটাকাটির এক পর্যায়ে লিটন, সজীবকে বিল্ডিং এর দ্বিতীয় তলা হইতে ধাক্কা মারিলে ভারসম্য রাখিতে না পারিয়া সজীব বিল্ডিং এর নিচে পাকা উপর পড়িয়া মাথায় গুরত্বর জখম প্রাপ্ত হইলে সঙ্গীয় থাকা লোকজন দ্রুত সজীবকে মাদারীপুর থানাধীন কালিবাজার মোহাম্মাদিয়া মেমোরিয়াল হাসপাতাল ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সজীব ১২ সেপ্টেম্বর শুক্রবারে বিকেল ৩ টায় মৃত্যু বরণ করেন।
পরবর্তীতে সঙ্গীয় থাকা লোকজন স্থানীয় মাদারীপুর সদর থানায় না গিয়া মৃত সজীব ও লিটনকেসহ গোমস্তাপুর থানায় হাজির হইলে মৃত সজীব এর সুরতহাল রিপোর্ট প্রস্তুত করিয়া ময়না তদন্তের এর জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জে প্রেরণ করা হয়। লিটন কে চাঁপাইনবাবগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় বলে জানা যায়।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াদুদ আলম জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে,
আটককৃত লিটন কে চাঁপাইনবাবগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.